চকরিয়ায় পুলিশের ওপর হামলার আসামিসহ ৩ ডাকাত গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা ও ডাকাতিসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে আবুল বশর লালাইয়া (২৮), মোস্তাক আহমদের ছেলে আহমদ হোসাইন (৩৫) ও আনোয়ার হোসেনের […]

বিস্তারিত

কুতুবদিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কক্সবাজারের কুতুবদিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এদিন প্রথম প্রহরে কুতুবদিয়া থানা কম্পাউন্ডে ৩১টি তোপধ্বনি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। এরপর সকাল ৯টার দিকে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল […]

বিস্তারিত

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৫ শে মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]

বিস্তারিত

টেকনাফে আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

টেকনাফে আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ। মঙ্গলবার (২৫ শে মার্চ) বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদরাসায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হতদরিদ্র ২১ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসার প্রভাষক শাহীন সরওয়ার, রঙ্গীখালী ইসলামিক […]

বিস্তারিত

পেকুয়ায় আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

পেকুয়া উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান যথাক্রমে—‘পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ি মাদ্রাসা’, ‘উসমানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা টইটং’, ‘খাতুনে জান্নাত ফারুকীয়া হেফজখানা ও এতিমখানা শিলখালী’ ও ‘শাহ রশিদিয়া হেফজখানা ও এতিমখানা মগনামা’-তে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টার সময় ফাউন্ডেশনের সভাপতি ফখরে আজম ছিদ্দিকীর সভাপতিত্বে […]

বিস্তারিত

কুতুবদিয়া থানার নিরীহ ১৭ জেলের ১৪ জনের জামিন

গত ২৭ শে ফেব্রুয়ারি কক্সবাজারের কুতুবদিয়া থানার প্রায় ১৭ জন নিরীহ জেলেকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পতেঙ্গা থানায় দায়েরকৃত মামলায় আজ (১৮ মার্চ) ৮ জনকে জামিন দিয়েছে মাননীয় ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আদালত। উক্ত মামলায় এ পর্যন্ত ১৭ জনের মধ্যে ১৪ জন জামিন হয়েছে। বাকি ৩ জনও দ্রুত সময়ের মধ্যে জামিন হয়ে যাবে এমনটি নিশ্চিত […]

বিস্তারিত

জেলা মডেল মসজিদ উদ্বোধন করতে কক্সবাজার আসছেন ধর্ম উপদেষ্টা

কয়েক দফা পেছানোর পর অবশেষে উদ্বোধন হচ্ছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের। এর আগে ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুই দফা উদ্বোধন করার কথা থাকলেও নানা কারণে উদ্বোধন করা যায়নি। তবে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। আগামী বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা কক্সবাজার সফর করবেন। শুক্রবার […]

বিস্তারিত

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা’র প্রধান আতাউল্লাহ আবু জুনুনী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার নাম আতাউল্লাহ আবু জুনুনী। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। সোমবার দিবাগত রাতে আরসার পাঁচ সদস্যসহ […]

বিস্তারিত

টেকনাফে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান […]

বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৫ টার দিকে পালংখালী এলাকার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। তিনি জানান, নিহত রোহিঙ্গা যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী […]

বিস্তারিত