রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন

কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রশিদ আহমেদ (৫৭) নামের বিএনপির এক কর্মীকে পিটিয়ে খুন করেছে অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে। অমিত ইকবাল কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। অন্যদিকে নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত […]

বিস্তারিত

টেকনাফে যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ৬ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপুরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোড় টাওয়ার […]

বিস্তারিত

কুতুবদিয়ার আযম রোড সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

আযম রোড সংস্কার করার দৃশ্য | ছবি : ডিএনএন কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ার প্রধান সড়ক আযম রোড সংস্কার কাজে চলছে অনিয়ম ও দুর্নীতি। রোডের উপজেলা সদর ১০ কি:মি: অংশের খানাখন্দক ও সাইডের ভাঙন সমূহ পাথর দিয়ে ভরাটসহ ১২ মি:লি: ভিটুমিন দিয়ে ওভার লেপিং করার নিয়ম থাকলেও ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া। এ ছাড়া ওভারলেপিংয়েও চলছে পুকুর […]

বিস্তারিত

উখিয়ায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পেয়ে হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি স্কুলের ১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও শঙ্কা দেখা দিয়েছে। এদিকে, এ ঘটনার জেরে পরীক্ষার্থী, অভিভাবক ও বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে। এসএসসি পরীক্ষা শুরুর পূর্বেই বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ১৩ […]

বিস্তারিত

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের বিষয়ে একমত হেফাজত-এনসিপি

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে একমত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে হেফাজতে ইসলামের আগ্রহে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও […]

বিস্তারিত

পরিবারসহ সাবেক এমপি আশেক উল্লাহ রফিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

দুর্নীতির অভিযোগ থাকায়, সংসদীয় আসন-২৯৫ কক্সবাজার- ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরীনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।

বিস্তারিত

মহেশখালীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে গুলি করে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। তাঁর পরিবারের স্বজনেরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করেছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন শাহ ঘোনা এলাকারই বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে […]

বিস্তারিত

টেকনাফে নাফ নদী থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ নাফ নদীর মোহনা থেকে পাঁচ ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনের বিপরীত পাশে নাফ নদীর মোহনা থেকে পাঁচটি মাছ ধরার কাঠের ট্রলার ও ১১ জেলেকে […]

বিস্তারিত

চকরিয়ার হারবাংয়ে বন্য হরিণ শিকার ও জবাই

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে চোরাশিকারিরা বন্য হরিণ শিকার করে জবাই করেছে বলে অভিযোগ উঠেছে। ৪ এপ্রিল সকাল ৮টার দিকে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের নলবনিয়া বন থেকে হরিণটি শিকার করে চোরাশিকারিরা। এরপর আব্দুস সালাম নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে সেটি জবাই করা হয়। ঘটনার খবর পেয়ে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা কবির আহম্মেদ বনরক্ষী […]

বিস্তারিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রাত ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উত্তর-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন […]

বিস্তারিত