কুতুবদিয়ায় বেড়িবাঁধ এখন হুমকির মুখে, স্থানীয়দের লোভের বলি হচ্ছে জিও ব্যাগ

কুতুবদিয়া প্রতিনিধি, ২০ এপ্রিল ২০২৫: প্রকৃতির আপন খেয়ালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বেড়িবাঁধ রক্ষায় কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সম্প্রতি এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বেড়িবাঁধের ভাঙন রোধে স্থাপন করা বালুভর্তি জিও ব্যাগগুলো কেটে ফেলছেন এবং ভেতরে […]

বিস্তারিত

চকরিয়ায় নৌবাহিনীর ভুয়া পরিচয়ে দম্পতি আটক, প্রতারণার নতুন কৌশল ফাঁস

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার গভীর রাতে এক অভিনব প্রতারণার পর্দা ফাঁস করেছে পুলিশ। নৌবাহিনীর সদস্য সেজে একটি ফটোগ্রাফি দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে এসে ধরা পড়েছেন এক দম্পতি। পৌর শহরের আনোয়ার শপিং সেন্টারের সামনে থেকে মো. মিজান (৩০) ও তার স্ত্রী মৌসুমি আক্তার (২৭) নামের এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা […]

বিস্তারিত

মহেশখালীতে টমটম চালক অপহরণ, যৌথ বাহিনীর অভিযানে ৮ ঘণ্টা পর উদ্ধার!

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার বাসিন্দা, মৃত আবুল খাইরের পুত্র ফারুক (৩২), যিনি পেশায় একজন টমটম চালক, গত ১৮ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ৮টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সূত্রপাত হয় রাত ১১টার দিকে। অপহৃত ফারুকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার […]

বিস্তারিত

টেকনাফে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেফতার ২ পরোয়ানাভুক্ত আসামি

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর সাফল্য পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে চালানো দুটি সাঁড়াশি অভিযানে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই কুখ্যাত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার নজির আলীর পুত্র ইব্রাহিম প্রকাশ সালমুন, যার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অর্ধ ডজন মামলা […]

বিস্তারিত

কক্সবাজারে দুর্ধর্ষ ছিনতাইকারী ওয়াসিম গ্রেফতার

কক্সবাজার সদর প্রতিনিধি, ১৮ এপ্রিল ২০২৫: কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মো. ওয়াসিম (২৬) ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য এবং ছিনতাই ও মাদকসহ চারটিরও বেশি মামলার আসামি বলে জানা গেছে। […]

বিস্তারিত

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬জন গ্রেফতার

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় গত দু’দিনে পুলিশের বিশেষ অভিযানে মোট ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। কুতুবদিয়া থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। থানা সূত্রে আরও জানা যায়, অভিযানের প্রথম দিন ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কৈয়ারবিল ইউনিয়নের রোসাই পাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-১৩১/২৪ মামলার পলাতক আসামি শফিউল আলমের ছেলে ইকবাল হোছাইনকে আটক করা হয়। […]

বিস্তারিত

চট্টগ্রাম হাসপাতাল থেকে হাতকড়াসহ উধাও মহেশখালীর রফিক, বরখাস্ত দুই পুলিশ সদস্য

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে গেছেন রফিকুল ইসলাম (৩২) নামে এক অস্ত্র মামলার আসামি। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। রফিক কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবল মামুন ও আব্দুল কাদিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) […]

বিস্তারিত

রশিদ হত্যার বিচার দাবিতে মহেশখালীতে এলাকাবাসীর মানববন্ধন

  মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় বিএনপি নেতা রশিদ আহমেদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে উত্তর নলবিলার এলাকাবাসী। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে সড়কে অবরোধ সৃষ্টি করে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতারের […]

বিস্তারিত

টেকনাফে পৃথক অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবাসহ একজন আটক

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান। বুধবার (১৫ এপ্রিল) ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক মাদক বিরোধী পৃথক দু’টি বিশেষ অভিযানে একজন মাদক কারবারিসহ এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন নিজস্ব গোয়েন্দা […]

বিস্তারিত

রামুতে ৭৫০০ পিস ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ আটক ৩

রামু প্রতিনিধি : কক্সবাজারের রামুতে থানার ওয়ারলেস অপারেটর (পুলিশ সদস্য) সহ তার আরো ২জন সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ১৫ এপ্রিল রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার একটি বাসায় এই অভিযান চালিয়ে […]

বিস্তারিত