উখিয়ায় অবৈধ বালু উত্তোলনকালে ড্রাম্প ট্রাক ও বালির স্তুপ জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং মৌজার রেজু খালের মোহনায় ইজারা বিহীন খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বনবিভাগ একটি ড্রাম্প ট্রাক জব্দ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা তিনটি বালির স্তূপ জব্দ করেন স্থানীয় তহসিলদার। স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত ড্রাম্প ট্রাকের মালিক […]

বিস্তারিত

কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকারের গড়িমসির প্রতিবাদে ছাত্র শিবিরের বিবৃতি

কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলা শাখা। আজ বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুহাম্মদ বিন ইব্রাহিম এই উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, উপকূলীয় ভাঙন ও ঘূর্ণিঝড়ের কারণে কুতুবদিয়ার জনগণ দীর্ঘদিন ধরে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে। […]

বিস্তারিত

দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে তীব্র বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা

ডিএনএন ডেস্ক: দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার বাসিন্দাদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে তীব্র বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে এমনটি বলেছেন আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার এক ফেসবুক পোস্টে বলেন, “বিশেষভাবে কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ উপজেলার উপরে সকাল সাড়ে ৯টা […]

বিস্তারিত

কুতুবদিয়ায় বেড়িবাঁধ এখন হুমকির মুখে, স্থানীয়দের লোভের বলি হচ্ছে জিও ব্যাগ

কুতুবদিয়া প্রতিনিধি, ২০ এপ্রিল ২০২৫: প্রকৃতির আপন খেয়ালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বেড়িবাঁধ রক্ষায় কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সম্প্রতি এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বেড়িবাঁধের ভাঙন রোধে স্থাপন করা বালুভর্তি জিও ব্যাগগুলো কেটে ফেলছেন এবং ভেতরে […]

বিস্তারিত

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, […]

বিস্তারিত

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক, ফেরত পাঠানো হলো ক্যাম্পে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে, ক্যাম্প ইনচার্জের সাথে যোগাযোগ করে আটককৃতদের তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি […]

বিস্তারিত

কক্সবাজার-মহেশখালী রুটে চালু হলো যাত্রীবাহী সি-ট্রাক, উচ্ছ্বসিত দ্বীপবাসী

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে বাস্তব রূপ পেল। শুক্রবার (১৮ এপ্রিল) কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ২৫০ জন যাত্রী ধারণক্ষমতার অত্যাধুনিক সি-ট্রাক। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই শুভ সংবাদ জানিয়েছে এবং আগামী ২৫ এপ্রিল থেকে নিয়মিতভাবে এই নৌপথে সি-ট্রাকটি চলাচল করবে বলে নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে যাত্রী প্রতি […]

বিস্তারিত

কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে গুরুতর আহত ৭ বছরের শিশু – জনমনে উদ্বেগ

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়েছে সাত বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলা পাড়া গ্রামের আবদুল করিমের পুত্র আবদুল আজিজ (৭) তার নানার বাড়ি কাজির পাড়া বেড়িবাঁধ এলাকায় দাঁড়িয়ে থাকার সময় একদল হিংস্র কুকুরের কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আজিজ যখন বিস্কুট খাচ্ছিল, […]

বিস্তারিত

বর্ষার আগে রোহিঙ্গা ক্যাম্প ১৪-এর ঝুঁকিপূর্ণ ১৫০ পরিবারের স্থানান্তর ও পুনর্বাসন উদ্যোগ

উখিয়া প্রতিনিধি: গত বছর ভয়াবহ পাহাড় ধসের স্মৃতি এখনও টাটকা। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাঁচটি ঝুঁকিপূর্ণ ব্লক থেকে ১৫০টি পরিবারকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত বর্ষায় পাহাড় ধসে এই এলাকায় প্রাণ হারিয়েছিলেন সাতজন রোহিঙ্গা। আসন্ন বর্ষা মৌসুমেও একই ধরনের বিপদের আশঙ্কায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। […]

বিস্তারিত

ভারতের সঙ্গে মিল রেখে মঙ্গলবার থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে এবার প্রথমবারের মতো ভারতের সঙ্গে সময় মিলিয়ে শুরু হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন চলবে এ নিষেধাজ্ঞা। খোঁজ নিয়ে জানা যায়, সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা। […]

বিস্তারিত