রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ভূকম্পনের ঘটনা ঘটে। তবে, এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। তিনি আরও […]

বিস্তারিত

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে […]

বিস্তারিত

ধেয়ে আসছে কালবৈশাখী, রাতের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

চৈত্রের দাবদাহে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রিতে। সর্বত্রই গরমে অতিষ্ঠ জনজীবন। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে কয়েকটি জেলার নদীবন্দরে সতর্ক সংকেতও দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। […]

বিস্তারিত

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের রামুতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া এলাকার সোনাইছড়ি খালের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু স্থানীয় ইলিশিয়াপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে আব্দুল্লাহ হাবিব (৭) ও রমজান আলীর ছেলে ইয়াছিন (৬) বলে জানা যায়। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ […]

বিস্তারিত

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান […]

বিস্তারিত

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

  চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফতেহারঘোনার কুমারী ব্রিজ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন (৭০)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকূল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। বন বিভাগ ও স্থানীয় […]

বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা: সমুদ্র-গামী জেলে ও লবণ চাষিদের জন্য আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, […]

বিস্তারিত

চকরিয়ার হারবাংয়ে বন্য হরিণ শিকার ও জবাই

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে চোরাশিকারিরা বন্য হরিণ শিকার করে জবাই করেছে বলে অভিযোগ উঠেছে। ৪ এপ্রিল সকাল ৮টার দিকে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের নলবনিয়া বন থেকে হরিণটি শিকার করে চোরাশিকারিরা। এরপর আব্দুস সালাম নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে সেটি জবাই করা হয়। ঘটনার খবর পেয়ে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কর্মকর্তা কবির আহম্মেদ বনরক্ষী […]

বিস্তারিত

গাজায় গণহত্যা বন্ধে আগামীকাল বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

গাজায় গণহত্যার প্রতিবাদে আগামীকাল (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ইংরেজি অক্ষরে ছবিতে লেখা রয়েছে, ‘নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড […]

বিস্তারিত

পানি ব্যবস্থাপনার জন্য বেইজিংয়ের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার নদীমাতৃক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) চীন সফরের তৃতীয় দিনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রফেসর ইউনূস চীনের পানি ও বন্যা […]

বিস্তারিত