পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে সংস্কৃতি উপদেষ্টার অনুদানের চেক বিতরণ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত পাঁচজনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত প্রত্যেক ব্যক্তিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত […]

বিস্তারিত

পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে অস্ত্র উদ্ধার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র ও যুবলীগ নেতা মো. মোকাম্মেল প্রকাশ […]

বিস্তারিত

পেকুয়ায় যৌথ অভিযানে গাঁজা, চাপাতি ও মদসহ আটক ১

পেকুয়া প্রতিনিধি: পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকঘোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে নুরুল আজিম নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (৫ মে) পরিচালিত এই অভিযানে আটককৃত নুরুল আজিমের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, দুই বোতল দেশীয় মদ এবং নগদ ১৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

বিস্তারিত

উপকূলের লবণ চাষী: জীবন-জীবিকার গভীর সংকট, সমাধানের অন্বেষণ

বিশেষ প্রতিবেদক: বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা কক্সবাজারের বিস্তীর্ণ লোনা মাঠগুলো শুধু লবণ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রায় ৬০,০০০ লবণচাষী পরিবারের জীবন ও জীবিকার মূল ভিত্তি। প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে এই মানুষগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য লবণ (আয়োডিন) সরবরাহ করে। কিন্তু আজ, তাদের জীবন এক গভীর সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল তাদের […]

বিস্তারিত

কক্সবাজার-১ (চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ঢাকায় গ্রেফতার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, […]

বিস্তারিত

পেকুয়ায় ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিম বাজার পাড়া এলাকায় ঘটে। নিহত আবু তালেব পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ উল্লাহর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তালেব মাঝি মগনামা পশ্চিম বাজার পাড়ায় একটি […]

বিস্তারিত

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের হাজীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত- ৫

নিজস্ব সংবাদদাতা : কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় মাসের এক শিশু এবং তার বাবা-মাসহ পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ জন চট্টগ্রামমুখী অটোরিকশার যাত্রী ছিলেন। এদের মধ্যে নিহত অটোরিকশা চালক […]

বিস্তারিত