কক্সবাজারে বাংলা বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি সম্মিলিত আয়োজনের আহবায়ক জামশেদ সদস্য সচিব ছোটন

বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যপক প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতি কর্মীরা। ইতোমধ্যে কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত সাংস্কৃতিক মোর্চা হিসেবে গঠন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। প্রায় ২০ টি সংগঠনের অংশগ্রহণে ওই পরিষদের আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজার খেলাঘর সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও উদীচীর সংগঠক ছোটন দাশকে দেওয়া হয়েছে সদস্য […]

বিস্তারিত

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের বিষয়ে একমত হেফাজত-এনসিপি

হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে একমত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে হেফাজতে ইসলামের আগ্রহে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও […]

বিস্তারিত

পরিবারসহ সাবেক এমপি আশেক উল্লাহ রফিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

দুর্নীতির অভিযোগ থাকায়, সংসদীয় আসন-২৯৫ কক্সবাজার- ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরীনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।

বিস্তারিত

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান […]

বিস্তারিত

চকরিয়া মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়। তারা হলো- কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার বাসিন্দা মো. রাশেদের ছেলে মো. […]

বিস্তারিত

মহেশখালীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে গুলি করে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। তাঁর পরিবারের স্বজনেরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করেছেন। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন শাহ ঘোনা এলাকারই বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে […]

বিস্তারিত

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রশ্নপত্র […]

বিস্তারিত

কুতুবদিয়া সাগরের মাঝে স্পিড বোটে জন্ম নেওয়া শিশুর বিষয়ে মানবিক ডাক্তার সৈকত বড়ুয়া মুন্নার আবেগঘন স্টাটাস

কুতুবদিয়া সাগরের মাঝখানে স্পিড বোটে জন্ম নেওয়া শিশুর বিষয়ে মানবিক ডাক্তার সৈকত বড়ুয়া মুন্না তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এক আবেগঘন স্টাটাস দেন তিনি। উক্ত ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমার ডাক্তারি জীবন সর্বসাকুল্যে বছর ছয়েক। স্মৃতির খেরোখাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখার মতো আরেকটি ঘটনা আজকে জীবন আমাকে উপহার দিলো। বড়ঘোপ জেটি ঘাট। কুতুবদিয়া দ্বীপবাসীর বলতে […]

বিস্তারিত

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্পমূল্যে মিলবে ওষুধ

সারাদেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে ২৫০ ধরনের ওষুধ তিন ভাগের এক ভাগ দামে পাবেন সাধারণ মানুষ। গুণগত ও মানসম্পন্ন ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. […]

বিস্তারিত

মাঝসাগরে আচমকা প্রসববেদনা, দাই মা ও চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই বাচ্চা প্রসব

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রওনা হয়েছিলেন গর্ভধারিণী মা। নেই কোনো প্রশিক্ষিত প্যারেমেডিক টিম বা ওয়াটার অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে স্পিডবোটেই পার হচ্ছিলেন সমুদ্র। মাঝপথে যেতেই আচমকা ওঠে প্রসববেদনা। কাকতালীয়ভাবে বোটে ছিলেন এক চিকিৎসক। তার সহায়তায় সমুদ্রপাড়েই বোটের মধ্যে জন্ম নেয় ছোট্ট একটি ফুটফুটে শিশু। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে […]

বিস্তারিত