“এ তো কুতুবদিয়ার মানুষের উপর জুলুম”—
স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed
২১ শে মার্চ ঈদ উল ফিতর।দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘড়িতে তখন দুইটা বেজে পাঁচ।এমন সময় মাননীয় মন্ত্রী মহোদয় এর ফোন পেয়ে দ্রুত মগনামা জেটি ঘাটে হাজির হলাম।একটু পর উনি আসলেন সাথে LGED নির্বাহী প্রকৌশলী। উদ্দেশ্য মগনামা বর্তমান জরাজীর্ণ জেটির পাশে নতুন জেটি নির্মাণ এর স্হান নির্ধারন।
অবাক হয়ে গেলাম একটি মানুষ এলাকার মানুষের জন্যে কতটুকু কমিটেড? ঈদের দিনও বিশ্রাম না নিয়ে ছুটে এসেছেন দীপাঞ্চলের মানুষের দূর্দশা লাঘবের জন্যে।
বর্তমান জেটির উত্তর পাশেই নতুন জেটি স্হাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে জেটি ভিজিট করে ফিরছিলেন। এমন সময় একজন কিশোর ছেলে মন্ত্রী মহোদয়কে একটি অভিযোগ জানলেন।
অভিযোগ টা ছিল এমন,দ্বীপে প্রবেশের সময় এবং বের হওয়ার সময়ও জেটিতে টাকা দিতে হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় আমার কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাইলে আমি বুঝিয়ে বললাম।
বর্তমানে একজন মানুষ কুতুবদিয়া গেলে প্রথমে মগনামা জেটিতে ৫ টাকা এরপর কুতুবদিয়ার ওইপারের জেটিতে ৫ টাকা ৫+৫=১০ টাকা দিতে হয়।অনুরূপ ভাবে আসার পথেও ৫+৫=১০ টাকা দিতে হয়।
অর্থাৎ একজন মানুষকে কুতুবদিয়া যেতে আসতে জেটি ইজারাদারকে যাওয়া আসা মিলে ২০ টাকা দিতে হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি শুনে উপরের উক্তিটি করেছেন।এ তো দ্বীপের মানুষের উপর জুলুম করা হচ্ছে। উনি সাথে সাথে জেলা পরিষদ এর চীফকে কল দিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ এর নির্দেশ দিলেন।এবং এটাও জানতে পারলেন এই বছর যে নতুন ইজারা হয়েছে সেখানে ৫ টাকা র স্হলে ১০ টাকা করা হয়েছে।অর্থাৎ বৈশাখের ১ তারিখ থেকে জন প্রতি ২০ টাকার স্হলে ৪০ টাকা খরচ হবে।মাননীয় মন্ত্রী মহোদয় এই নীলাম বাতিল করে পূর্ব নির্ধারিত ৫ টাকা আদায়ের নির্দেশ দেন এবং ওয়ান ওয়ে টাকা গ্রহণের নির্দেশনা দেন।
যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তবে কুতুবদিয়া প্রবেশে দুই ঘাটে ৫+৫=১০ টাকা দিতে হবে আসার সময় আর টাকা (জেটিতে) দিতে হবে না।
কুতুবদিয়ার ওইপারে জেটি ইজারা দেয় BIWTA। উনাদের ইজারা চুক্তিতে একবার টাকা(ওয়ান ওয়ে) নেওয়ার চুক্তি থাকলেও ইজারাদার অবৈধভাবে মানুষের কাছ থেকে প্রবেশ এবং বাহির দুইবার টাকা আদায় করছে।এটা জানার পর উনি (মাননীয় মন্ত্রী মহোদয়)উনার পিএসকে নির্দেশনা প্রদান করেন Biwta এর সাথে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার। কক্সবাজার জেলা পরিষদ এর নব মনোনীত প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী মহোদয়কেও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণে নির্দেশনা প্রদান করেন।
সম্মানিত কুতুবদিয়াবাসী এখন দায়িত্ব আপনাদের। নিজেদের অধিকার আদায় করবেন? নাকি জুলুমের শিকার হবেন?
মোঃশাফায়েত আজিজ রাজু
সাবেক উপজেলা চেয়ারম্যান
পেকুয়া, কক্সবাজার।

