বাঁকখালী নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

কক্সবাজার শহরের কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। আজ সকালে শুরু হওয়া এ অভিযানে প্রায় শতাধিক পাকা-সেমিপাকা ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান। তিনি জানান, বাঁকখালী নদীর তীর দখল করে […]

বিস্তারিত

বহুমুখী নেতৃত্বে সাংবাদিক হুমায়ুন সিকদার

কক্সবাজার: ১৩ জুলাই ২০২৫ – কক্সবাজারের সাংবাদিকতা, সাহিত্য, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে এক পরিচিত ও শ্রদ্ধেয় নাম, হুমায়ুন সিকদার, তার নিবেদিত নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পরিমণ্ডলে এক গভীর ইতিবাচক প্রভাব ফেলছেন। সম্প্রতি তার একাধিক গুরুত্বপূর্ণ পদে যোগদান এবং কার্যকর ভূমিকা পালনের বিষয়টি সকলের প্রশংসা কুড়িয়েছে। সাংবাদিকতা ও দেশপ্রেম সাংবাদিকতা পেশায় হুমায়ুন সিকদার […]

বিস্তারিত

সড়ক দুর্ঘটনায় নিহত কোস্ট কর্মকর্তার পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামের বাসিন্দা এবং কোস্ট ফাউন্ডেশনের ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নুরুল আবছারের অকাল প্রয়াণে তাঁর পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে কোস্ট ফাউন্ডেশন। আজ (৩০ জুন) দুপুর ১২টায় নিহত নুরুল আবছারের নিজ বাড়িতে তাঁর স্ত্রী সায়মা সাকীর হাতে এই অনুদানের চেক তুলে দেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক সনত […]

বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। গতকাল রবিবার (১ জুন) রাত ১০টা ১০ মিনিটে ১৪ এপিবিএন, উখিয়ার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক কে. এম. আজিজুল ইসলামের নেতৃত্বে একটি […]

বিস্তারিত

টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। আজ রবিবার (০২ জুন) দিবাগত রাতে ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি জব্দ করেছে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন […]

বিস্তারিত

মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্ট আজ সোমবার (২ জুন ) রায় ঘোষণা করেছেন। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা […]

বিস্তারিত

মহেশখালী ও টেকনাফে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জুলাই ফাউন্ডেশনের সহায়তা

কক্সবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহত টেকনাফ উপজেলার চার শিক্ষার্থী এবং মহেশখালীর “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন। টেকনাফে আজ উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন আহত চার শিক্ষার্থীর প্রত্যেককে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর […]

বিস্তারিত

তহবিল সংকটের অজুহাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি, বিক্ষোভে উত্তাল উখিয়া

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তহবিল সংকটের অজুহাতে স্থানীয় হোস্ট কমিউনিটির শিক্ষকদের চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ শিক্ষকরা অবিলম্বে পুনর্বহালের দাবিতে রাজপথে নেমে এসেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারগুলোতে কর্মরত প্রায় ১২০০ জনেরও বেশি স্থানীয় শিক্ষককে সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি দেওয়া […]

বিস্তারিত

চকরিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামী নুরুল আমিন প্রকাশ কালাইয়া (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১ জুন) চকরিয়া থানার খুটাখালি ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন একই এলাকার কবির আহম্মেদের পুত্র। র‌্যাব জানায়, নুরুল আমিন একটি চাঞ্চল্যকর […]

বিস্তারিত

পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে সংস্কৃতি উপদেষ্টার অনুদানের চেক বিতরণ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত পাঁচজনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত প্রত্যেক ব্যক্তিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত […]

বিস্তারিত