জোয়ারের পানিতে কুতুবদিয়ার লোকালয় প্লাবিত: জনদুর্ভোগ চরমে

বিশেষ প্রতিবেদন: গত ২৭ ও ২৮ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এবং অমাবস্যার জোয়ারের কারণে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। টানা দুই দিনের জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বায়ু বিদ্যুৎ এলাকা, কাহার পাড়া, পশ্চিম তাবলেরচর, কিরণ পাড়া, হায়দারপাড়া, কাজির পাড়া, কৈয়ারবিল এবং উত্তর ধুরুং মিয়ারাকাটা এলাকার বেড়িবাঁধের […]

বিস্তারিত

রোববার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় আগামী রবিবার (২৫ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার দপ্তর জানিয়েছে, ১১ কেভি বিভিন্ন ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ১১ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ […]

বিস্তারিত

মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ চোরাকারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড […]

বিস্তারিত

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ছেনুয়ারা বেগম (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।ছেনুয়ারা বেগম শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী এবং তার মায়ের নাম ছুরা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা টেকনাফ থানার পশ্চিম সাগর পাড়ে, মুন্ডার ডেইল এলাকায়। র‌্যাব-১৫ এর […]

বিস্তারিত

মহেশখালীতে বৈষম্য বিরোধী মিছিলে হামলার অভিযোগে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কালারমারছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগ নেতা ডাক্তার আহমুদুর রহমান এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম হোসেন। […]

বিস্তারিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাটি পরিবহনকালে ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাটি পরিবহনের সময় বন বিভাগ অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এই অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার […]

বিস্তারিত

রামুতে ২৮,২০০ পিস ইয়াবাসহ ১ যুবক আটক

রামু প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি টহল দল আজ খুনিয়াপালং থেকে রামুগামী একটি সিএনজিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আজ সকালে ওই সিএনজিটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা মো. সাঈদ নামের এক […]

বিস্তারিত

বন্দোবস্ত বাতিল, বেজা থেকে মহেশখালীর সোনাদিয়া ফিরে পেল বন বিভাগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া এই জমি এখন ফেরত পাচ্ছে বন বিভাগ। ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-২ শাখার উপসচিব মাসুদ কামাল গত ৫ মে এ সংক্রান্ত স্মারকে স্বাক্ষর করেছেন। স্মারকে উল্লেখ করা হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মহেশখালী উপজেলার সোনাদিয়া, […]

বিস্তারিত

চকরিয়ায় পিকআপের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব বড় ভেওলা ৪নং ওয়ার্ডের ফৌজুমিয়াজিরচর এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের পুত্র মোহাম্মদ কাইছার (৩০) এবং লক্ষ্যারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার আফজল আহমদের […]

বিস্তারিত

কুতুবদিয়ায় পিডিবির আরই সুভাষ কান্তি চৌধুরী: সরকারি চাকরিতে থেকেও আওয়ামী রাজনীতিতে সক্রিয়তার অভিযোগ

কুতুবদিয়া প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কুতুবদিয়া সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুভাষ কান্তি চৌধুরীর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অফিসে কর্মরত থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ’, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সভাপতির পদ ধারণ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। […]

বিস্তারিত