রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। গতকাল রবিবার (১ জুন) রাত ১০টা ১০ মিনিটে ১৪ এপিবিএন, উখিয়ার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক কে. এম. আজিজুল ইসলামের নেতৃত্বে একটি […]

বিস্তারিত

টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। আজ রবিবার (০২ জুন) দিবাগত রাতে ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি জব্দ করেছে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন […]

বিস্তারিত

১ লাখ ২২ হাজার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সারাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। জামুকার তথ্য অনুযায়ী, বর্তমানে সনদধারী মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার। তবে, ১৯৯৪ সালে বিএনপির আমলে করা ৮৬ হাজার মুক্তিযোদ্ধার তালিকাটিকে ভিত্তি ধরলে, প্রায় ১ লাখ ২২ হাজার মুক্তিযোদ্ধার সনদ ভুয়া বলে প্রতীয়মান হয়। এই পরিস্থিতিতে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব […]

বিস্তারিত

মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্ট আজ সোমবার (২ জুন ) রায় ঘোষণা করেছেন। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ে, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা […]

বিস্তারিত

রামুতে ‘অপারেশন ডেভিল হান্টে’ দুই আওয়ামী লীগ নেতা আটক

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের একটি বিশেষ অভিযানে দুই জন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে রামু থানা পুলিশ। শনিবার (৩১ মে) এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (৪৭) এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জহির (৩৪)। রামু থানার অফিসার […]

বিস্তারিত

চকরিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামী নুরুল আমিন প্রকাশ কালাইয়া (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১ জুন) চকরিয়া থানার খুটাখালি ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন একই এলাকার কবির আহম্মেদের পুত্র। র‌্যাব জানায়, নুরুল আমিন একটি চাঞ্চল্যকর […]

বিস্তারিত

নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছেন আদালত। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা […]

বিস্তারিত

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ রবিবার (০১ জুন) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। গতকাল শনিবার (৩১ মে) আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে […]

বিস্তারিত

দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের করা আপিলের রায় আজ

দলের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের রায় আজ ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চের কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রয়েছে। এর আগে, গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। শুনানি […]

বিস্তারিত

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, তাজা গোলা ও দেশীয় মদ জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আজ শনিবার (৩১ মে)  দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৩১ মে) সকাল ৫টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড […]

বিস্তারিত