উখিয়ায় বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক ২, জব্দ কার-মোটরসাইকেল

টেকনাফ প্রতিনিধি: উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে টেকনাফের এক গৃহবধূও রয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১০টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় […]

বিস্তারিত

পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে অস্ত্র উদ্ধার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র ও যুবলীগ নেতা মো. মোকাম্মেল প্রকাশ […]

বিস্তারিত

টেকনাফে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও সরঞ্জাম উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এক যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড ও র‍্যাব এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করে। বুধবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ডের […]

বিস্তারিত

কক্সবাজারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান আজ রবিবার (২৫ মে) দুপুরে শহর থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাজমুলকে আটক করা হয়েছে। তিনি […]

বিস্তারিত

মিয়ানমারে পাচারের সময় কক্সবাজারে ৩৪০ বস্তা সিমেন্টসহ ৫ চোরাকারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড […]

বিস্তারিত

রামুতে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৪ সাবেক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামু থানা পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগের চারজন সাবেক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন (৪৫), রাজারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (৪২), দক্ষিণ মিঠাছড়ি […]

বিস্তারিত

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ছেনুয়ারা বেগম (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।ছেনুয়ারা বেগম শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী এবং তার মায়ের নাম ছুরা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা টেকনাফ থানার পশ্চিম সাগর পাড়ে, মুন্ডার ডেইল এলাকায়। র‌্যাব-১৫ এর […]

বিস্তারিত

উখিয়ায় ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে এই গ্রেফতার অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) এবং জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ‘ডেভিল […]

বিস্তারিত

মহেশখালীতে বৈষম্য বিরোধী মিছিলে হামলার অভিযোগে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কালারমারছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগ নেতা ডাক্তার আহমুদুর রহমান এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম হোসেন। […]

বিস্তারিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাটি পরিবহনকালে ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাটি পরিবহনের সময় বন বিভাগ অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এই অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার […]

বিস্তারিত