ঈদগাঁও উপজেলার পোকখালীতে ১৫ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ঘোমাতলী এলাকায় সাঁতার কেটে খাল পার হওয়ার সময় প্রবল স্রোতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আব্দুল্লাহ্ তাহেরের (১৪) মরদেহ দীর্ঘ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম ঘোমাতলীর বাংলাবাজার সংলগ্ন রেড ক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রের পাশে খাল পারাপারের সময় […]

বিস্তারিত

উপকূলের লবণ চাষী: জীবন-জীবিকার গভীর সংকট, সমাধানের অন্বেষণ

বিশেষ প্রতিবেদক: বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা কক্সবাজারের বিস্তীর্ণ লোনা মাঠগুলো শুধু লবণ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রায় ৬০,০০০ লবণচাষী পরিবারের জীবন ও জীবিকার মূল ভিত্তি। প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে এই মানুষগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য লবণ (আয়োডিন) সরবরাহ করে। কিন্তু আজ, তাদের জীবন এক গভীর সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল তাদের […]

বিস্তারিত

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, ৭ আসামি গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়নে পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি ৫ জন বিভিন্ন আদালতের পরোয়ানাভুক্ত। […]

বিস্তারিত

ঈদগাঁও ঢালার দোকানে সড়ক দুর্ঘটনায় নিহত- ১, আহত- ২

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওতে দ্রুতগামী বাসের ধাক্কায় টমটম (ইজিবাইক) যাত্রী এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম শফি আলম (১৪)। সে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মো. নুরু ওরফে লালুর পুত্র। পেশায় ছিল কাঠমিস্ত্রি। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঢালার ধোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার অফিসার […]

বিস্তারিত