
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে আজ বিকেলে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে এফডিএমএন ক্যাম্প-৯ থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: কায়সার রিজভী কোরায়েণী, পিপিএম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পানবাজার পুলিশ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জনাব মো: জহিরুল হক ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (স:) এসএম হানিফসহ এপিবিএন-এর পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স এই অভিযানে অংশ নেন।
অভিযানের মূল লক্ষ্য ছিল অস্ত্র ও মাদক উদ্ধার এবং আসামি গ্রেপ্তারসহ ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। অভিযানের সময়, এফডিএমএন ক্যাম্প-৯ এর ডি/৩ ব্লক থেকে উখিয়া থানার জিআর নং-৭৪/১৮ এর ওয়ারেন্টভুক্ত আসামি জামাল মোস্তফা (৬০) কে আটক করা হয়। জামাল মোস্তফা মৃত সৈয়দ হোসেনের পুত্র এবং তার এফসিএন নম্বর ০১৬৩৮৮।
আটককৃত জামাল মোস্তফাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
