হাদিরা শিখিয়ে গেছেন কীভাবে দেশের জন্য প্রাণ দিতে হয়, আর সুরভীরা দেখালো কীভাবে আদর্শ বেঁচে খেতে হয়। জুলাইয়ের রাজপথ হাদিদের রক্তে পবিত্র, আর সুরভীদের বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত।

অপরাধ


রক্তের দামে কেনা স্বাধীনতা বনাম লালসার দায়ে গ্রেফতারি পরোয়ানা

হাদিরা শিখিয়ে গেছেন কীভাবে দেশের জন্য প্রাণ দিতে হয়, আর সুরভীরা দেখালো কীভাবে আদর্শ বেঁচে খেতে হয়। জুলাইয়ের রাজপথ হাদিদের রক্তে পবিত্র, আর সুরভীদের বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত।

 

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের অন্যতম নেপথ্য কারিগর ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত তাহরিমা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত বিভিন্ন হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। আসামির তালিকায় নাম তোলা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে ‘মীমাংসা’র নামে চক্রটি এই বিপুল অর্থ দাবি করে আসছিল।

প্রতারণার দায়ে অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভাইরাল ভিডিও ও বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পরিচিতি পান। অভিযোগ রয়েছে, নিজের এই পরিচিতিকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন এবং পরবর্তীতে তাদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *