দুর্নীতিতে আরও এক ধাপ অবনতি! কত নম্বরে আমরা?

মতামত

অবশেষে সামনে এলো ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচক (CPI)। দুর্নীতির মহাসড়কে আমরা কি এগোচ্ছি না পেছাচ্ছি? টিআইবি-র সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।

১৪তম থেকে এখন আমরা ১৩তম অবস্থানে!

কেন এই অবনতি?

আপনার কি মনে হয় সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটুকু?

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *