কক্সবাজারসহ চার জেলার পুলিশ সুপার বদলি

কক্সবাজার, যশোর, সুনামগঞ্জ ও নীলফামারী জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৪মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত আইজিপিসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার মো. সাইফউদ্দিন শাহিন কক্সবাজারের […]

বিস্তারিত

আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি-২০২৫

“ঈদের খুশি হোক সবার জন্য!” এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ-বছরও কক্সবাজার জেলায় ‘আস্থা ফাউন্ডেশন’ এর উদ্যোগে এতিম ও হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি-২০২৫ হাতে নিয়েছে। আমরা সকলে জানি, ঈদ মানে নতুন পোশাক, হাসিমুখ, খুশির বাঁধভাঙা উচ্ছ্বাস! কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন শত শত শিশু, যাদের কাছে ঈদ মানেই শুধুই আরেকটি সাধারণ […]

বিস্তারিত

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে দুই জামায়াত কর্মীকে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে দুই জামায়াত কর্মীকে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) রাত দশটায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঞ্চনা ইউনিয়নের নেজাম উদ্দিন (৪৫) ও আবু ছালেক (৪৪)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধারের […]

বিস্তারিত

কুরআন নাজিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসুন

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, মাহে রামাদান কুরআন নাজিলের মাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে কুরআন নাজিল করা হয়। কুরআন কে পড়ে-বুঝে কুরআনের আলোকে যেন মানুষ দুনিয়াবী জিন্দেগী পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। তাই প্রত্যেক মুমিনের উচিত কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে […]

বিস্তারিত

রমজানে ভেজালের ছড়াছড়ি : চকরিয়ায় অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী, জনস্বাস্থ্যের ঝুঁকি

রমজান মাসে চকরিয়া উপজেলায় ভেজাল খাদ্য সামগ্রীর বিস্তার, জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল তেল ও রং মিশিয়ে ইফতার প্রস্তুত করার অভিযোগ উঠেছে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁয়। গোপনে পরিচালিত পরিদর্শন থেকে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে বাসি ও পঁচা খাবার ব্যবহার করা হচ্ছে, যা রোজাদারদের নানা ধরনের পেটের রোগে আক্রান্ত করছে। স্থানীয় বাসিন্দারা […]

বিস্তারিত

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির গ্রামের বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে একদল ডাকাত। রোববার (২ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওইদিন গভীর রাতে মাষ্টার আহমদ কবিরের […]

বিস্তারিত

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ

  মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, আবরার […]

বিস্তারিত

উখিয়া থানায় যোগদানের আগেই প্রত্যাহার বিতর্কিত ওসি মনজুর কাদের

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া বদলির ২৪ঘন্টা পার না হতে যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার (২মার্চ) রাত ৮টার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশক মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন। এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের […]

বিস্তারিত

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ইমামের বাড়ি ভষ্মিভূত

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার কুতুবদিয়ায় এক ইমামের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ইমাম সাহেবের স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রোববার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন এর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে […]

বিস্তারিত

বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ!

সুত্র-কালবেলা   জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারে শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে।   সূত্রটি জানায়, ২৪ […]

বিস্তারিত