Author: নিউজ ডেস্ক
রামুতে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক করেছে র্যাব-১৫
রামুতে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক করেছে র্যাব-১৫ । র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তথ্যসূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার রামু থানাধীন বিকেএসপি’র সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট/অভিযান পরিচালনা করার সময় তল্লাসিকালে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক মাদক কারবারী গ্রেফতার হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ জানিয়েছেন, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে […]
বিস্তারিত১২ সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণে সরকারের প্রজ্ঞাপন
সরকার দেশের ১২টি সিটি করপোরেশন এবং ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের অপসারণের প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অপসারণের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ-২০২৪ এর ধারা-১৩ (ক) অনুযায়ী, ১২টি সিটি করপোরেশনের সকল […]
বিস্তারিতলেফটেন্যান্ট তানজিম হত্যা-এজাহার নামীয় আসামি সাদেককে গ্রেফতার করেছে র্যাব
আলোচিত সেনা কর্মকর্তা লেঃ তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ডে দায়েরকৃত মামলার এজাহার নামীয় অন্যতম আসামি মোঃ সাদেক’কে গ্রেফতার করেছে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালি থেকে র্যাব-১৫ এর নের্তৃত্বে যৌথবাহিনী। র্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত: গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল […]
বিস্তারিতহোয়াইক্যং থেকে ৭০,০০০ ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়ায় মাদক বিরোধী অভিযানে ৭০,০০০সহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকুত মাদক কারবারী হল, , হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর মৃত জাফর ইসলামের ছেলে রেজাউল ইসলাম(২৭)। র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নস্থ কুতুবদিয়া পাড়া […]
বিস্তারিতটেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সাকিবের ঘোষণা অনুযায়ী […]
বিস্তারিতলেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী
লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ০৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তথ্যমতে, ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় কক্সবাজার জেলার চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। উক্ত এলাকায় চিরুনি অভিযান পরিচালনা […]
বিস্তারিতমরিচ্যা যৌথ চেকপোষ্টে ১০,০০০ পিস ইয়াবাসহ একজন আটক
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক মরিচ্যা যৌথ চেকপোষ্টে ১০০০০ পিস ইয়াবাসহ একজন মটর সাইকেল আরোহীকে আটক করেছে। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৯০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী সন্দেহজনক […]
বিস্তারিতবীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই
বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বেসরকারি বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাকে থাইল্যান্ডে নিয়ে […]
বিস্তারিত