টেকনাফের গভীর পাহাড় থেকে উদ্ধার সিলেট থেকে অপহৃত ৬ রাজমিস্ত্রি

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের রাজারছড়া যেন এক গভীর ত্রাসের আঁধার হয়ে উঠেছিল। গত ১৫ই এপ্রিল রাজমিস্ত্রির কাজের আশায় সুদূর সিলেট থেকে আগত ছয়জন নিরীহ শ্রমিক অপহরণের শিকার হন। দীর্ঘ সাত দিন পর, কক্সবাজার জেলা পুলিশ ও টেকনাফ মডেল থানা পুলিশের এক শ্বাসরুদ্ধকর অভিযানে গতকাল সন্ধ্যায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় স্বস্তি […]

বিস্তারিত

উখিয়া ও টেকনাফে অপহরণ বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা

  টেকনাফ প্রতিনিধি: রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া ও টেকনাফে ক্রমবর্ধমান অপহরণের ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অপহরণ বন্ধে করণীয় নির্ধারণে “উখিয়া ও টেকনাফে অপহরণ বন্ধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে কুশ ফাউন্ডেশন ও ইউএনএইচসিআর। রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টায় টেকনাফ উপজেলার হ্নীলা গার্লস হাই স্কুলের হলরুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় […]

বিস্তারিত

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ডাকাত গুলিবিদ্ধ

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে একটি ডাকাত দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রফিক ডাকাত নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় যৌথ বাহিনীর একটি দল টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়ায় একটি বিশেষ অভিযানে যায়। এ […]

বিস্তারিত

রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে টেকনাফে স্থানীয় যুবক নিহত

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে.কে. পাড়া এলাকায় আজ রবিবার (২০ এপ্রিল) সকালে রোহিঙ্গা যুবক সাদেকের ছুরিকাঘাতে নাজিবুল্লাহ (২৫) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন। নিহত নাজিবুল্লাহ ওই এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নাজিবুল্লাহ যখন নাস্তা করতে যাচ্ছিলেন, তখন রোহিঙ্গা যুবক সাদেক মিথ্যা অপবাদ দিয়ে তাকে […]

বিস্তারিত

টেকনাফে দরজা ভেঙে যুবকের মৃতদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের সাবরাং ইউনিয়নে আব্দুল গফুর (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার নিজ বাড়িতে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আব্দুল গফুর ওই এলাকার শেখ আহম্মদের ছেলে। সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা আব্দুল গফুরের […]

বিস্তারিত

টেকনাফের হ্নীলা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়ন পরিষদের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) আনুমানিক ৩টার দিকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের বাসিন্দা আব্দুল কাশেমের ১০ বছর বয়সী ছেলে নুর হাশিম এবং একই ব্লকের […]

বিস্তারিত

কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে শাহপরীতে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং র‍্যাব-১৫ সিপিসি-১ এর সমন্বয়ে টেকনাফ থানাধীন শাহপরীর নাফ নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি […]

বিস্তারিত

টেকনাফে নৌবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিপুল নদগ অর্থ জব্দ

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নদগ অর্থ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে […]

বিস্তারিত

কর্ণফুলী টানেলমুখে ইয়াবাসহ টেকনাফের আবছার আটক : নগদ টাকা ও ২টি গাড়ি জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়িসহ এক ইয়াবা ব‌্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন […]

বিস্তারিত

টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ফেনসিডিলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া বস্তা থেকে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন […]

বিস্তারিত