উখিয়ায় শাহপূরী হাইওয়ে থানা পরিদর্শন করলেন এএসপি ফকরুল আলম

উপজেলা

চট্টগ্রাম সার্কেল ও কুমিল্লা রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ ফকরুল আলম উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে থানা পরিদর্শন করেছেন।থানা প্রাঙ্গণে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।২৮ জুন বিকেলে তিনি পরিদর্শন কালে শাহপুরী থানার কার্যক্রম ঘুরে-ফিরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।তাহার এই সফর পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের মনোবল চাঙ্গা করে এবং কাজের গতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।সড়কে দুর্ঘটনা রোধ,মাদক চোরাচালান বন্ধ ট্রাফিক ব্যবস্থার আমুল পরিবর্তন ও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে এএসপি ফকরুল আলম থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় তিনি বলেন, “মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বাড়াতে নিয়মিত পর্যবেক্ষণ এবং দিকনির্দেশনা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি থানার পরিদর্শন রেজিস্টারে স্বাক্ষর করেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Copy- Channel Ukhya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *