বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের অনুমোদনে কক্সবাজার জেলা শাখার এক বছরের জন্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার অধিকার, ন্যায্যতার দাবি ও প্রগতিশীল ছাত্র রাজনীতিকে এগিয়ে নিতে এই কমিটি দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন—
🔹 সভাপতি: মোঃ ইউসুফ বিন নূরী
🔹 সিনিয়র সহ-সভাপতি: মোঃ আব্দুল জব্বার
🔹 সহ-সভাপতি: আবছার মানিক, বখতিয়ার উদ্দিন
🔹 সাধারণ সম্পাদক: ইউনুস মোহাম্মদ মামুন
🔹 সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ তারেক
🔹 যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ আরিফ, সাখাওয়াত হোসেন
🔹 সাংগঠনিক সম্পাদক: শাহ ইকবাল
🔹 সহ-সাংগঠনিক সম্পাদক: ইয়াছিন আরাফাত, জাহেদুল ইসলাম, এস এম ফরহাদ
🔹 দপ্তর সম্পাদক: সোহাইল হান্নান
🔹 প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাহমিদ সরোয়ার
🔹 অর্থ সম্পাদক: মোনতাসির ফুয়াদ তানিম
🔹 ক্রীড়া সম্পাদক: আবছার উদ্দিন শুভ
🔹 সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক: মাহি চৌধুরী
🔹 শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: রিফাত আহমদ আকাশ
🔹 বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: হাসিবুল মুনতাহা
🔹 পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক: শাহেদ বিন আমিন
এই কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা জানান, “শিক্ষা, অধিকার ও প্রগতির সংগ্রামে নতুন নেতৃত্ব তাদের দায়িত্বশীলতা, একতা ও সাহসিকতার মাধ্যমে কক্সবাজারে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই নতুন কমিটির হাত ধরে জেলার শিক্ষাঙ্গনে আরও সুসংগঠিত এবং সচেতন আন্দোলন গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

