কুতুবদিয়া গণউন্নয়ন ফোরাম: কুতুবদিয়ার উন্নয়নে সদস্যপদ উন্মুক্ত উপজেলা জুলাই ৯, ২০২৫নিউজ ডেস্কLeave a Comment on কুতুবদিয়া গণউন্নয়ন ফোরাম: কুতুবদিয়ার উন্নয়নে সদস্যপদ উন্মুক্ত কুতুবদিয়া (কক্সবাজার): কুতুবদিয়ার উন্নয়ন, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং জনকল্যাণে কাজ করার লক্ষ্যে “কুতুবদিয়া গণউন্নয়ন ফোরাম” তাদের সদস্যপদ উন্মুক্ত ঘোষণা করেছে। ফোরামের পক্ষ থেকে কুতুবদিয়াবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে জানানো হয়েছে, যারা সত্যিকারের ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে কুতুবদিয়ার জন্য কাজ করতে আগ্রহী, তাদের সবাইকে ফোরামের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ফোরামের লক্ষ্য, কুতুবদিয়ার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, সচেতন ও আলোকিত কুতুবদিয়া গড়ে তোলা। এই মহতী উদ্যোগে শামিল হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সদস্য হওয়ার প্রক্রিয়াও জানিয়ে দেওয়া হয়েছে। সদস্য হতে আগ্রহীদের করণীয়: ১. আবেদন: সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিদের ফোরামের সদস্য সচিবের কাছে লিখিতভাবে তাদের আগ্রহ জানাতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১০-২৩৫৭১৯ এ মেসেজ পাঠানোর মাধ্যমে অথবা মেসেঞ্জার বা অন্য যেকোনো মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ২. পরিচিতি ও বায়োডাটা: আবেদনপত্রের সঙ্গে নিজের একটি সংক্ষিপ্ত পরিচিতি এবং বায়োডাটা জমা দিতে হবে। এর মাধ্যমে আবেদনকারীর আগ্রহ, দক্ষতা এবং ফোরামে তার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে একটি মূল্যায়ন করা সহজ হবে। কুতুবদিয়া গণউন্নয়ন ফোরাম জানিয়েছে, সকল আবেদন কার্যকরী পরিষদের সদস্যদের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের পর গৃহীত হবে। “অন্ধকার যত গভীর হোক, আলো ঠিকই পথ দেখায়” – এই স্লোগানকে সামনে রেখে কুতুবদিয়া গণউন্নয়ন ফোরাম কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।