কুতুবদিয়ার ধূরুং স্কুল অ্যান্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী কামরুজ্জামান ক্যান্সারের সাথে লড়ছেন জীবন-মৃত্যুর সংগ্রামে। এতিম, গরীব ও মেধাবী এই ছাত্রের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। মাত্র সাত বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। এবার একই রোগে আক্রান্ত হয়ে ছেলেটিও মৃত্যুর মুখোমুখি।
কামরুজ্জামানের চিকিৎসা বাবদ ইতোমধ্যে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় প্রায় ৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ অনুযায়ী তাকে এখন ২৮টি রেডিওথেরাপি নিতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। সময়মতো এই চিকিৎসা শুরু করা না গেলে পুনরায় কেমোথেরাপি দিতে হবে, যা ছেলেটির জন্য আরও ঝুঁকিপূর্ণ।
মানবিক সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়ে কামরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়—
“আমরা আগেও অনেকের সাহায্যে চিকিৎসা চালিয়ে যেতে পেরেছি। এখন শেষবারের মতো সবাই যদি একটু হাত বাড়ান, হয়তো ছেলেটি আবারও বাঁচতে পারবে।”
সহায়তার জন্য যোগাযোগ ও অর্থ পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): 01610-169556 (কামরুজ্জামান-রোগী)
নগদ (পার্সোনাল): 01842-774360 (কামরুজ্জামান-রোগী)
ব্যাংক একাউন্ট:
Account Holder: Kamruz Zaman
A/C No: 20507776705216567
Bank: Islami Bank Bangladesh Ltd. (Agent Banking)
অতিরিক্ত তথ্য জানতে যোগাযোগ:
কফিল উদ্দিন – 01866-474945
রোগীর ঠিকানা:
মোহাম্মদ কামরুজ্জামান,
পিতা: মরহুম জয়নাল মিস্ত্রি,
গ্রাম: শুকলালপাড়া, ৯নং ওয়ার্ড, দক্ষিণ ধূরুং,
উপজেলা: কুতুবদিয়া, জেলা: কক্সবাজার।
🔹 একজন এতিমের বেঁচে থাকার লড়াইয়ে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তার জীবনের আশার আলো।

