বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

মতামত


​কক্সবাজার: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৪ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন। চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়ে তিনি ওইদিনই পরিষদের প্রথম সাধারণ সভা আহ্বান করেন।
​এই সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড মেম্বার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সভায় স্ব স্ব এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​নতুন চেয়ারম্যান তার বক্তব্যে নাগরিক সমাজের প্রতি সর্বোচ্চ আন্তরিক হওয়ার এবং প্রাপ্য সরকারি সেবা ন্যায্যতার ভিত্তিতে সকলের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এই সভার মধ্য দিয়ে বড়ঘোপ ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *