চার দিনের সফর শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে দেশের উদ্দেশে রওনা হন তিনি। এ সফরে টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু […]

বিস্তারিত

কুতুবদিয়ার ট্রলার ডুবি: জীবিত উদ্ধার মাঝি-মাল্লাদের দেখতে হাসপাতালে দ্বীপবর্তিকার প্রতিনিধিদল

কুতুবদিয়া প্রতিনিধি: খুলনা (ঝালকাঠি) যাওয়ার পথে হাতিয়ার দক্ষিণে মেঘনা উপকূলের ঠেঙ্গারচর লাল বয়া সংলগ্ন এলাকায় কুতুবদিয়া থেকে লবণ নিয়ে যাওয়া একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ৮ জন মাঝি-মাল্লার মধ্যে জীবিত উদ্ধার হওয়া ৫ জনকে দেখতে হাসপাতালে ছুটে যায় সামাজিক সংগঠন দ্বীপবর্তিকা। আজ শুক্রবার (৩০ মে) নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আহতদের দেখতে যান দ্বীপবর্তিকার […]

বিস্তারিত

কুতুবদিয়ার লবণবোঝাই ট্রলার ডুবি: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ৮ মাঝি-মাল্লার হদিস মেলেনি, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

কুতুবদিয়া প্রতিনিধি: বৈরি আবহাওয়ায় কুতুবদিয়া থেকে লবণ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি ট্রলার হাতিয়ার দক্ষিণে ডুবে যাওয়ার ঘটনায় ৮ মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল, বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে গভীর উদ্বেগ ও […]

বিস্তারিত

জোয়ারের পানিতে কুতুবদিয়ার লোকালয় প্লাবিত: জনদুর্ভোগ চরমে

বিশেষ প্রতিবেদন: গত ২৭ ও ২৮ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এবং অমাবস্যার জোয়ারের কারণে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। টানা দুই দিনের জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বায়ু বিদ্যুৎ এলাকা, কাহার পাড়া, পশ্চিম তাবলেরচর, কিরণ পাড়া, হায়দারপাড়া, কাজির পাড়া, কৈয়ারবিল এবং উত্তর ধুরুং মিয়ারাকাটা এলাকার বেড়িবাঁধের […]

বিস্তারিত

উপকূলের লবণ চাষী: জীবন-জীবিকার গভীর সংকট, সমাধানের অন্বেষণ

বিশেষ প্রতিবেদক: বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা কক্সবাজারের বিস্তীর্ণ লোনা মাঠগুলো শুধু লবণ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রায় ৬০,০০০ লবণচাষী পরিবারের জীবন ও জীবিকার মূল ভিত্তি। প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে এই মানুষগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য লবণ (আয়োডিন) সরবরাহ করে। কিন্তু আজ, তাদের জীবন এক গভীর সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল তাদের […]

বিস্তারিত

ভারুয়াখালী-খুরুশকুল সংযোগ সেতু: দীর্ঘ প্রতীক্ষার পরও স্বপ্ন অধরা, হতাশায় স্থানীয়রা

অনুসন্ধানী প্রতিবেদক (আলী ওসমান শেফায়েত): কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন – একটি সংযোগ সেতু – যেন আজ গভীর হতাশায় রূপ নিয়েছে। ১৯৯৫ সাল থেকে অনানুষ্ঠানিক এবং ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে জোরালো দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ১০ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ৩৯২ মিটার দীর্ঘ […]

বিস্তারিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের বাম পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার রাতে মাইন বিস্ফোরণে মোহাম্মদ জুবাইর (২৫) নামের এক যুবক তার বাম পা হারিয়েছেন। ঘটনাটি ঘটে চাকঢালা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) কাছে, সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে। আহত জুবাইর নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বা মাঠ এলাকার বাসিন্দা এবং আব্দুল হক শানের পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, জুবাইর জীবিকার তাগিদে […]

বিস্তারিত

কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে শিল্পীদের অভিনব প্রতিবাদ

কুতুবদিয়া প্রতিনিধি: বঙ্গোপসাগরের কোলে জেগে থাকা দ্বীপ কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ যেন এখানকার মানুষের দীর্ঘশ্বাস। বছরের পর বছর ধরে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি, ফসলের ক্ষেত, এমনকি শেষ আশ্রয়স্থল কবরস্থানও – এই যেন তাদের নিত্যসঙ্গী। উন্নয়নের জোয়ার যখন সারা বাংলাদেশে সোনালী ছবি আঁকছে, তখন কুতুবদিয়া যেন সাগরের ঢেউয়ের মতোই অবহেলিত। এই নীরব কান্না আর সহ্য করতে […]

বিস্তারিত

কুতুবদিয়া-মহেশখালীর বেড়িবাঁধ সংস্কার ও কুতুবদিয়া ফেরি চালুর লক্ষ্যে সংযোগ সড়ক নির্মাণের জন্য চিঠি দিলেন এমপি হামিদ আযাদ

কুতুবদিয়া প্রতিনিধি: প্রবাল দ্বীপ কুতুবদিয়া এবং মাতারবাড়ির মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসের কবলে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যথায়, দ্বীপের জনবসতি, জীবিকা এবং সরকারি মেগা প্রকল্পগুলো হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে, কুতুবদিয়া ও মগনামার মধ্যে ফেরি সার্ভিস চালুর জন্য […]

বিস্তারিত

কুতুবদিয়ায় বেড়িবাঁধ এখন হুমকির মুখে, স্থানীয়দের লোভের বলি হচ্ছে জিও ব্যাগ

কুতুবদিয়া প্রতিনিধি, ২০ এপ্রিল ২০২৫: প্রকৃতির আপন খেয়ালে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বেড়িবাঁধ রক্ষায় কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সম্প্রতি এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। স্থানীয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বেড়িবাঁধের ভাঙন রোধে স্থাপন করা বালুভর্তি জিও ব্যাগগুলো কেটে ফেলছেন এবং ভেতরে […]

বিস্তারিত