খালেদা জিয়ার মৃত্যু: উপদেষ্টাদের বৈঠকে যাচ্ছেন মির্জা ফখরুল

মতামত

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সেই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অন্তর্বর্তী সরকারের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকতে বিএনপি মহাসচিব এভার কেয়ার হাসপাতালে থেকে এরইমধ্যে রওনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *