উখিয়ায় বিশেষ যৌথ অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া থানাধীন ৮ এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব এবং আনসার সদস্যদের সমন্বয়ে আজ বিকেলে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে এফডিএমএন ক্যাম্প-৯ থেকে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ এপিবিএন-এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত […]

বিস্তারিত

র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ: অস্ত্রসহ মূলহোতা আটক

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের অভিযানে র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার মূলহোতা মো. জায়েদ হোসেন ফারুক (২২) কে অস্ত্র, র‍্যাবের ইউনিফর্ম ও নকল আইডি কার্ডসহ আটক করা হয়েছে। র‍্যাব-১৫ আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায়। গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে তিন […]

বিস্তারিত

উখিয়ায় ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক ২,০০০ পিস ইয়াবাসহ একজন আটক

উখিয়া প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। উখিয়া ব্যাটালিয়ন গোপন সূত্রে খবর পায় যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের টহল কার্যক্রম জোরদার করা হয়। আজ সোমবার (৩০ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে টেকনাফ থেকে […]

বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। গতকাল রবিবার (১ জুন) রাত ১০টা ১০ মিনিটে ১৪ এপিবিএন, উখিয়ার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক কে. এম. আজিজুল ইসলামের নেতৃত্বে একটি […]

বিস্তারিত

উখিয়ায় বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক ২, জব্দ কার-মোটরসাইকেল

টেকনাফ প্রতিনিধি: উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে টেকনাফের এক গৃহবধূও রয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১০টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় […]

বিস্তারিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ মাটি পরিবহনকালে ডাম্পার জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাটি পরিবহনের সময় বন বিভাগ অভিযান চালিয়ে একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এই অভিযান চালানো হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার […]

বিস্তারিত

উপকূলের লবণ চাষী: জীবন-জীবিকার গভীর সংকট, সমাধানের অন্বেষণ

বিশেষ প্রতিবেদক: বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা কক্সবাজারের বিস্তীর্ণ লোনা মাঠগুলো শুধু লবণ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রায় ৬০,০০০ লবণচাষী পরিবারের জীবন ও জীবিকার মূল ভিত্তি। প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে এই মানুষগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য লবণ (আয়োডিন) সরবরাহ করে। কিন্তু আজ, তাদের জীবন এক গভীর সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল তাদের […]

বিস্তারিত

আরাকান আর্মির অত্যাচারে বিপর্যস্ত রোহিঙ্গারা, বাংলাদেশে বাড়ছে অনুপ্রবেশ

টেকনাফ প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যার মধ্যে অধিকাংশই জুন মাসের পরের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, পালিয়ে আসা রোহিঙ্গারা মূলত আরাকান আর্মির (এএ) নির্যাতনের শিকার। রোহিঙ্গারা […]

বিস্তারিত

কুতুপালং ট্রিপল মার্ডার মামলায় আত্মগোপনে থাকা প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিহত মান্নানগংয়ের হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামী মাহমুদুল হক (৩০) ও […]

বিস্তারিত

উখিয়ায় অবৈধ বালু উত্তোলনকালে ড্রাম্প ট্রাক ও বালির স্তুপ জব্দ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ওয়ালাপালং মৌজার রেজু খালের মোহনায় ইজারা বিহীন খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বনবিভাগ একটি ড্রাম্প ট্রাক জব্দ করেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা তিনটি বালির স্তূপ জব্দ করেন স্থানীয় তহসিলদার। স্থানীয় সূত্রে জানা যায়, জব্দকৃত ড্রাম্প ট্রাকের মালিক […]

বিস্তারিত