কুতুবদিয়া-মগনামা পারাপারে সেতু-ফেরি চালুর কার্যক্রম এখনও শুরু হয়নি: বর্ষায় ঝুঁকি নিয়ে পারাপার করছে দ্বীপবাসী! উপজেলা জুলাই ৮, ২০২৫নিউজ ডেস্কLeave a Comment on কুতুবদিয়া-মগনামা পারাপারে সেতু-ফেরি চালুর কার্যক্রম এখনও শুরু হয়নি: বর্ষায় ঝুঁকি নিয়ে পারাপার করছে দ্বীপবাসী! জেলার কুতুবদিয়া দ্বীপবাসীর বহুল প্রত্যাশিত মগনামা-কুতুবদিয়া পারাপারে সেতু – ফেরি সার্ভিস চালুর কার্যক্রম এখনো দৃশ্যমানভাবে শুরু হয়নি। ফলে প্রতিবছরের মতো এবারও বর্ষা মৌসুমে চরম ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন দ্বীপের দেড় লক্ষাধিক বাসিন্দা। বর্তমানে কুতুবদিয়া উপজেলা থেকে মূল ভূখণ্ডের মগনামা ঘাটে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ইঞ্জিনচালিত ট্রলার ( ডেনিস বোট), স্পীড বোট তথা ছোট নৌযান, যা বর্ষাকালে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রবল ঢেউ, দমকা হাওয়া ও নিম্নমানের যাত্রাবাহী নৌযানে করে প্রতিদিনই সাধারণ যাত্রী, রোগী ও ব্যবসায়ীদের বিপদের মধ্যে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ: দ্বীপবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া-মগনামা সংযোগ সেতু নির্মাণ এবং ফেরি সার্ভিস চালুর দাবিকে আমলে নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ সার্ভে করে । কিন্তু বাস্তবায়নে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। শুধুমাত্র জরিপ ও প্রাথমিক কাগজপত্রের কাজেই সীমাবদ্ধ যেনো না থাকবে তার জন্য দৃষ্টি আকর্ষণ করেন সংশ্লিষ্ট মহল। একজন স্থানীয় বাসিন্দার বলেন: “ফেরি চালুর কোনো কাজ শুরু হয়নি। বর্ষা এলেই বুঝি আমরা কতটা অবহেলিত।” সেতু – ফেরি চালু হলে—- যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা ও সময় বাঁচবে, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গতি আসবে, কুতুবদিয়ার লবণ ও মাছ শিল্প মূল ভূখণ্ডে সহজে পৌঁছাতে পারবে। দুর্যোগকালেও জরুরি সহায়তা পৌঁছানো সহজ হবে। দ্বীপবাসীর দাবি: অবিলম্বে কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু – সংযোগ সেতুর নির্মাণকাজ শুরু করতে হবে। এ দাবিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন দ্বীপবাসী।