টেকনাফ সদর ইউনিয়নে সেনাবাহিনী ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মতামত
টেকনাফ: স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সদর ইউনিয়নের হাবির ছড়ায় একটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল (১৮ জুন ২০২৫), রামু ১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এ সময় টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সহ সামরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সেনা ক্যাম্প স্থাপন টেকনাফ অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *