রোববার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কক্সবাজার
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় আগামী রবিবার (২৫ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার দপ্তর জানিয়েছে, ১১ কেভি বিভিন্ন ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ১১ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো: সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট ও তৎসংলগ্ন এলাকা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এই তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *