অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা ফারুকী বলেন, এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে। রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।