চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নাশকতা সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে চকরিয়া আদালত চত্বরের পাশে আওয়ামী লীগের (যার কার্যক্রম আদালতের নির্দেশে নিষিদ্ধ) ঝটিকা মিছিলের পর থেকেই পুলিশ প্রশাসন এই অভিযান শুরু করে।
স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিমত, “প্রশাসনের নাকের ডগায় কীভাবে নিষিদ্ধ সংগঠনের লোকজন মিছিল করে?” অনেকেই মনে করেন, পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার কারণেই এখনো অনেক দাগী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়নি, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
অন্যদিকে, বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসন তাদের মিছিলকে গ্রামীণ ব্যাংক সেন্টার মোড়ে আটকে দিয়ে আওয়ামী লীগকে প্রশাসনের ছত্রছায়ায় মিছিল করার সুযোগ করে দিয়েছে।
গ্রেফতারকৃত ১৬ জনের বিস্তারিত তথ্য নিম্নরূপ:
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম অভিযান ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার:
* আব্দুল কাইয়ুম (৩২): পিতা- মো. আনোয়ার হোসেন, মাতা- জুনআরা, সাং- দক্ষিণ সুরাজপুর, ৯নং ওয়ার্ড, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন। (এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
* মিজানুর রহমান (৩৪): পিতা- মো. কালু, সাং- দরগাহ পাড়া, ৬নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন। (এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
* শহিদুল ইসলাম আজাদ (২৯): পিতা- আমির হোসেন, সাং- ভিলেজার পাড়া, ৬নং ওয়ার্ড, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন। (এফআইআর নং-১৫, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫৬, তারিখ-১৩ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
* আব্দুল কাইয়ুম (৩২): পিতা- মো. আনোয়ার হোসেন, মাতা- জুনআরা, সাং- দক্ষিণ সুরাজপুর, ৯নং ওয়ার্ড, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন। (এফআইআর নং-১০, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫১, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
* মিজানুর রহমান (৩৪): পিতা- মো. কালু, সাং- দরগাহ পাড়া, ৬নং ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন। (এফআইআর নং-১০, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫১, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
* শহিদুল ইসলাম আজাদ (২৯): পিতা- আমির হোসেন, সাং- ভিলেজার পাড়া, ৬নং ওয়ার্ড, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন। (এফআইআর নং-১০, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; জিআর নং-৪৫১, তারিখ- ০৯ নভেম্বর, ২০২৪; ধারা- ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)
হত্যা, হামলা ও অন্যান্য ধারায় গ্রেফতার:
* অহি দুজ্জামান (৪৫): পিতা- মৃত এম.এ রশিদ, মাতা- মনোয়ারা বেগম, সাং- এস.এম.চর, ২নং ওয়ার্ড, কাকারা ইউপি। (এফআইআর নং-৪৩/৪১৭, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪; ধারা- ১৪৩/৩৪১/১৪৮/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০)
* জমির উদ্দিন (৫৫) (সন্দিগ্ধ): পিতা- মৃত আব্দুস সালাম, মাতা- রাবেয়া খাতুন, সাং- হারবাং, ৬নং ওয়ার্ড, হারবাং ইউপি।
* জহিরুল ইসলাম মানিক (৩৭): পিতা- মৃত ইউসুফ আলী, সাং- উত্তর হারবাং, কলাতলী, ৯নং ওয়ার্ড, হারবাং ইউপি।
* আব্দুল জলিল (৩৪): পিতা- আবু তাহের, সাং- মগবাজার সালাম মাস্টার পাড়া, ওয়ার্ড নং- ০৬, চকরিয়া পৌরসভা। (মামলা নং-২৯/৪০০, তারিখ-১৬/০৮/২০২৩; ধারা-৩০২/৩৪ পেনাল কোড)
* আব্দুর রহিম (৫৩): পিতা- মৃত আশরাফ আলী, সাং- পূর্ব সুরাজপুর, ভিলেজার পাড়া, সুরাজপুর-মানিকপুর ইউপি। (এফআইআর নং-৪৪/৫৩৩, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০২৪; ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড, ১৮৬০)
* তৌহিদ হোসেন চৌধুরী (৫৪): পিতা- মৃত নবাব মিয়া, মাতা- মৃত তাহেরা বেগম, সাং- লক্ষ্যারচর, সিকদার পাড়া, ৩নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
* সোহরাব হোসেন ওরফে নান্নু মেম্বার (৪৫): পিতা- মৃত ইসমাইল চৌধুরী, মাতা- ফজিলাতুন নাহার, সাং- ছিকলঘাট, উত্তর লক্ষ্যারচর, ৩নং ওয়ার্ড, লক্ষ্যারচর ইউপি।
সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার:
* হেলাল উদ্দিন (৪৭): পিতা- মৃত সিরাজুল হক, সাং- বিনামারা, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা। (এফআইআর নং-৪০, তারিখ- ১৯ জুন, ২০২৫; জিআর নং-৩০৫; ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১১/১২/১৩)
* হাসান আল বছরী (৪৭): পিতা- আবুল কাশেম, সাং- মগবাজার, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
* বিপ্লব বড়ুয়া (৩৪): পিতা- আনন্দ বড়ুয়া, সাং- নিজপানখালী, ৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
* বাবুল বড়ুয়া (৫৮): পিতা- মৃত বীর ভদ্র বড়ুয়া, সাং- বিনামারা, ৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।

