বড়ঘোপ ইউনিয়ন পরিষদ এর ২০২১ সালের জালিয়াতির নির্বাচনে আমার ঘোড়া মার্কা হতে নৌকা মার্কাকে ৫৫৯ ভোট বেশি দেখিয়ে চেয়ারম্যান নির্বাচিত ঘোষনা করা হয় এবং তৎমতে গেজেট করা হয়।
উক্ত জাল-জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে আমি বিগত ২৫-০ ১-২০২২ তারিখে বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনাল কক্সবাজারে মামলা দায়ের করি। আইন মোতাবেক মামলাটি ১৮০ দিনের মধ্যে নিস্পত্তি হওয়ার কথা। কিন্ত আজ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে ৭গুণ বেশি ১২৬০ দিন হলেও মামলাটি নিস্পত্তি হয়নি। এটাই বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং এটাই বাস্তবতা।
নির্বাচনী মামলাটি দায়ের করার পর ২৮-০২-২০২২ তারিখে নোটিশ জারী ও গাণিব্যাগের জন্য দিন ধার্য্য ছিল। এর মধ্যে ট্রাইব্যুনালের বিচারক বদলী হয়ে গেলেন। পরবর্তী বিচারক এসে মামলার সাক্ষী গ্রহন শেষ করতে ২ বছর লাগানোর পর যুক্তি-তর্ক শেষে উক্ত বিচারক পদোন্নতি নিয়ে বদলী হয়ে গেলেন। ৩য় বিচারক বিগত ০৮-০১-২০২৫ তারিখে মামলা শুনানি করে ৩ মাস পর সময় নির্ধারন করলেন শেষ পর্যন্ত বিগত ২৯-০৫-২০২৫ তারিখে গানিব্যাগ পরিদর্শন করার পর যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার আগেই ০৩-০৬-২০২৫ তারিখে তিনিও পদোন্নতি নিয়ে বদলী হয়ে গেলেন। বর্তমানে ৪র্থ বিচারকের অধীনে মামলা বিচারাধীন রয়েছে। এর আগে বিগত ৫ই আগস্ট ২০২৪ তারিখে মহামান্য আপীল বিভাগে মামলার ভোট গণনার বিষয়ে করা লিভ টু আপীল শুনানির দিন ধার্য্য ছিল। শুনানি ত হয়নি বরঞ্চ ১জন ছাড়া সকল মাননীয় বিচারপতিগন পদত্যাগ করায় সে মামলা আর শুনানি হয়নি।
বিগত ২৯-০৫-২০২৫ তারিখে গানিব্যাগ পরিদর্শন পূর্বক ভোট গণনায় দেখা যায় ঘোড়া মার্কার শত শত ভোট নৌকা মার্কার বান্ডিলের সাথে যোগ করা হয়েছে এবং ঘোড়া মার্কার কতেক ভোট বাতিল দেখানো হয়েছে। তাছাড়া আইনত অবৈধ ৬নং কেন্দ্রের ৪৩ ভোট এবং ৭নং কেন্দ্রের ৮৩ ভোট নৌকা মার্কার পক্ষে যোগ করার চেস্টা করা হলে আমার আপত্তির কারণে আগামীকাল ১০-০৭-২০২৫ তারিখে ভোট পূন:গণনার দিন ধার্য্য করা হয়েছে। উক্ত ৪৩ ভোট ও ৮৩ ভোট যদি অবৈধ ঘোষিত হয় তাহলে “ঘোড়া মার্কা” প্রতীক “নৌকা মার্কা” হতে ১১৬ ভোটে এগিয়ে থাকবে ইনশাল্লাহ। এ বিষয়টি বিজ্ঞ ট্রাইব্যুনালকে আমি লিখিতভাবে জানিয়েছি এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল আমার আবেদন মন্জুর করে পূণ:গণনার তারিখ ধার্য্য করেছেন।
আশাকরি আইনে উল্লেখিত ১৮০ দিনের স্থলে ৭ গুনেরও বেশি সময়ে ৪র্থ বিচারকের মাধ্যমে মামলাটি নিস্পত্তি হবে এবং বড়ঘোপ ইউনিয়নের মানুষের মুখে হাসি ফুটবে। সরকারের কাছে নিবেদন থাকবে নির্বাচনী মামলা ৪০ দিন এবং আপীল ২০ দিনের মধ্যে নিস্পত্তি করার বিধান সংযুক্ত করে সংশ্লিষ্ট আইন ও বিধি পরিবর্তন করা হউক।
আ.ন.ম. শহীদ উদ্দিন ছোটন
সাবেক চেয়ারম্যান
বড়ঘোপ ইউনিয়ন পরিষদ
কুতুবদিয়া, কক্সবাজার।

