উখিয়ায় ৮ এপিবিএন-এর অভিযানে সাবমেশিন গান, ১৪ লাখ টাকা ও চার আসামি গ্রেফতার

উপজেলা

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৮ এপিবিএন এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্প কর্তৃক এফডিএমএন ক্যাম্প-১১ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ০১ (এক) টি পুরাতন ম্যাগাজিনবিহীন অচল UZI সাব মেশিন গান, নগদ ১৪ (চৌদ্দ) লক্ষ টাকা ও ০৪ (চার) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক ০৪ (চার) জন আসামী গ্রেফতার প্রসঙ্গে।
গত ১৩/০৭/২০২৫ খ্রি. তারিখ ১৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় পুলিশ সুপার জনাব উক্য সিং, পিপিএম এর তত্ত্বাবধানে যৌথবাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহ ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জনাব মো: জহিরুল হক ভূইয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও মোবাইল-১২ ডিউটি পার্টির ফোর্স সহ অভিযান পরিচালনা করে এফডিএমএন ক্যাম্প-১১ এর সাব ব্লক- সি/৬ এর হেড মাঝি কেফায়েত উল্লাহ এর বসত ঘর হতে ০১ (এক) টি পুরাতন ম্যাগাজিনবিহীন অচল UZI সাব মেশিন গান, নগদ ১৪ (চৌদ্দ) লক্ষ টাকা ও ০৪ (চার) টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক ১) মো আনাছ (১৮), পিতা- ইউসুফ, মাতা- জাহিদা বেগম, ক্যাম্প-১১, ব্লক- ই/৬, ২। মনসুর রহমান (২৪), এফসিএন-৭৯৬৯০৬, পিতা- নুর বশর, মাতা- নয়ারা বেগম, ক্যাম্প-৯, সাব ব্লক- সি/১৪, ৩। ইয়াসের আরফাত (২৭), এফসিএন-৬০১৩১৮, পিতা- মো নাজিম উদ্দীন, মাতা- তৈয়বা, ক্যাম্প-৯, সাব ব্লক- সি/১৬ ও ৪। কেফায়েত উল্লাহ (৩৫), এফসিএন-১৯২৩৪২, পিতা-সৈয়দ আহম্মদ, ক্যাম্প-১১, সাব ব্লক-সি/৬ সকল থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদেরকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতসমূহ উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করে গ্রেফতারকৃত আসামীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-২৯, তাং-১৪/০৭/২৫ খ্রি., ধারা- 19(A), The arms act 1878 রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *