কুতুবদিয়ায় ডিগ্রি / অনার্স মানের কলেজ বা অনার্স / কামিল মানের মাদরাসা সময়ের দাবি ::

উপজেলা
দীর্ঘদিন অবহেলিত কুতুবদিয়া দ্বীপের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হতে পারে উচ্চশিক্ষার প্রসার। একটি পূর্ণাঙ্গ ডিগ্রি/অনার্স কলেজ এবং কামিল মাদ্রাসা কুতুবদিয়ার ছাত্রছাত্রীদের জীবন বদলে দিতে পারে।
এতে করে শুধু একটি দ্বীপ নয়, বরং দেশের উপকূলীয় অঞ্চলের শিক্ষা-অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ গঠনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বাংলাদেশের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া কক্সবাজার জেলার ৬ টি ইউনিয়ন-ভিত্তিক উপজেলা, যা বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত।
দেড় লক্ষাধিক মানুষের এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে নৌপথে বিচ্ছিন্ন এবং পরিবহন ও অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি রয়েছে। এখানে মাধ্যমিক পর্যায় পর্যন্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উচ্চশিক্ষার জন্য (ডিগ্রি / অনার্স মানের) কোনও সরকারি কলেজ বা মানসম্পন্ন কামিল মাদরাসা নেই।
বর্তমানে এইচএসসি মানের একটি সরকারি কলেজ, একইমানের মহিলা কলেজ, কারিগরি কলেজসহ বেসরকারি কলেজ রয়েছে ৪ টি। অনার্স বা ডিগ্রি মানের কোনো প্রতিষ্ঠান নেই।
এছাড়া একটি ফাজিল ও একটি আলিম মাদরাসা থাকলেও নেই অনার্স বা কামিল মানের কোনো দ্বীনি প্রতিষ্ঠান।
মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও সুফল:———
শিক্ষার হার বৃদ্ধি পাবে।
বাল্যবিবাহ ও নারী নির্যাতন কমবে।
সচেতন নাগরিক গড়ে উঠবে।
উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীরা চাকরি বা উদ্যোক্তা হতে পারবে।
অভিভাবকদের খরচ কমবে।
দ্বীপে স্থানীয়ভাবে শিক্ষক, সরকারি চাকরিজীবী, চিকিৎসক তৈরি হবে।
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন হলে দ্বীপে ধর্মীয় নেতৃত্ব গড়ে উঠবে।
প্রস্তাবনা:——–
# সরকারি উদ্যোগে একটি পূর্ণাঙ্গ অনার্স/ডিগ্রি কলেজ স্থাপন।
(বাংলা, ইতিহাস, সমাজবিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞান, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস ইত্যাদি বিষয়ে অনার্স কোর্স চালু।)
# একটি কামিল মাদ্রাসা (মাস্টার্স স্তরের) অনুমোদন।
ইসলামি আইন, তাফসির, হাদিস, আরবি সাহিত্যসহ বিভাগ চালু করা।
# নারী শিক্ষার প্রসারে মহিলা অনার্স কলেজ বা শাখা খোলা।
#. ডিজিটাল শিক্ষাব্যবস্থা ও অনলাইন ক্লাস সিস্টেম চালু।
#. শিক্ষক প্রশিক্ষণ ও মানোন্নয়নে উদ্যোগ।
প্রধান সমস্যাসমূহ:———
. যাতায়াত ও নিরাপত্তা ঝুঁকি:–
মূল ভূখণ্ডে যাতায়াত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়।
অর্থনৈতিক অসচ্ছলতা:–
সকলের অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকার কারণে অনেকের সন্তানদের হোস্টেলে রেখে পড়ানোর সামর্থ্য রাখে না।
. ফলে প্রতিভা ঝরে পড়ছে:–
অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়াশোনা থেকে ঝরে পড়ছে!
. ধর্মীয় শিক্ষার অপ্রতুলতা:–
মাদ্রাসা শিক্ষায়ও উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের সুযোগ নেই;
ফলে স্থানীয়ভাবে আলেম তৈরির পথ রুদ্ধ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *