রামু গর্জনিয়ার ত্রাস সালাউদ্দিন বাবু অবশেষে পুলিশের হাতে আটক

অপরাধ আইন ও আদালত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু গর্জনিয়া এলাকার চিহ্নিত অপরাধী এবং তিন মামলার পলাতক আসামি সালাউদ্দিন বাবু (২৮) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল পূর্ব তিতারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে।

সালাউদ্দিন বাবু, যার পিতার নাম মোহাম্মদ ইসমাইল এবং বাড়ি পূর্ব তিতারপাড়া, রামু, কক্সবাজার, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তার বিরুদ্ধে রামু থানায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি, ছিনতাই, মাদক চোরাচালান এবং অবৈধ অস্ত্র রাখার মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে।

পুলিশ জানিয়েছে, সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *