চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, সঙ্গে পুত্রবধূ ও নাতনি

অনলাইন ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সোমবার (৫ মে) লন্ডন সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক গণমাধ্যমকে বিষয়টি […]

বিস্তারিত

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসীদের হামলা

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় রোববার (৪ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহর হাতে আঘাত লাগে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের […]

বিস্তারিত

উপকূলের লবণ চাষী: জীবন-জীবিকার গভীর সংকট, সমাধানের অন্বেষণ

বিশেষ প্রতিবেদক: বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা কক্সবাজারের বিস্তীর্ণ লোনা মাঠগুলো শুধু লবণ উৎপাদনের ক্ষেত্র নয়, এটি উপকূলীয় অঞ্চলের প্রায় ৬০,০০০ লবণচাষী পরিবারের জীবন ও জীবিকার মূল ভিত্তি। প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করে এই মানুষগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য লবণ (আয়োডিন) সরবরাহ করে। কিন্তু আজ, তাদের জীবন এক গভীর সংকটের আবর্তে নিমজ্জিত, যা কেবল তাদের […]

বিস্তারিত

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাক্তন সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ৮১ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন […]

বিস্তারিত

সারাদেশে একদিনে বজ্রপাতে প্রাণ গেলো ১৫ জনের

অনলাইন ডেস্ক (ডিএনএন): সারাদেশে গতকাল সোমবার (২৮ এপ্রিল) বজ্রপাতের তাণ্ডব দেখা গেছে। দেশের নয়টি জেলায় এই প্রাকৃতিক দুর্যোগে ১৫ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিভিন্ন জেলা ও উপজেলার প্রাপ্ত তথ্য থেকে এই হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন […]

বিস্তারিত

কক্সবাজার-১ (চকরিয়া – পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম ঢাকায় গ্রেফতার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, […]

বিস্তারিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের বাম পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার রাতে মাইন বিস্ফোরণে মোহাম্মদ জুবাইর (২৫) নামের এক যুবক তার বাম পা হারিয়েছেন। ঘটনাটি ঘটে চাকঢালা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) কাছে, সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে। আহত জুবাইর নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বা মাঠ এলাকার বাসিন্দা এবং আব্দুল হক শানের পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, জুবাইর জীবিকার তাগিদে […]

বিস্তারিত

লোনা জলের কান্না: ন্যায্য দামের প্রতীক্ষায় লবণ চাষী

বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল। দিগন্তজোড়া লোনা মাঠ, যেখানে প্রকৃতির আপন খেয়ালে জন্ম নেয় সাদা সোনা – লবণ। এই লবণ শুধু একটি অপরিহার্য খাদ্য উপাদান নয়, উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার উৎস। তাদের অক্লান্ত পরিশ্রম আর প্রকৃতির কৃপণ দয়ার ওপর নির্ভর করে আমাদের পাতে লবণ আসে। অথচ, সেই লবণ উৎপাদনকারী চাষীদের […]

বিস্তারিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জোর দাবী

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার জন্য জোর দাবী জানিয়েছেন কক্সবাজারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ এপ্রিল) কক্সবাজার বিমান বন্দরে মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেনকে স্বাগত জানাতে এবং তাঁর সফর শেষে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মু. সালাহ উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও মাননীয় উপদেষ্টার […]

বিস্তারিত

বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরল আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে

টেকনাফ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরাকান আর্মির হাতে আটক ৫৫ বাংলাদেশি জেলে। বুধবার (১৬ এপ্রিল) তারা দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। এর আাগে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গিয়ে আরাকান আর্মি হাতে আটক হয় বাংলাদেশি জেলেরা। ধারণা করা হচ্ছে […]

বিস্তারিত