চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ২

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেইট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনায় গুরুতর […]

বিস্তারিত

জোয়ারের পানিতে কুতুবদিয়ার লোকালয় প্লাবিত: জনদুর্ভোগ চরমে

বিশেষ প্রতিবেদন: গত ২৭ ও ২৮ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এবং অমাবস্যার জোয়ারের কারণে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। টানা দুই দিনের জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বায়ু বিদ্যুৎ এলাকা, কাহার পাড়া, পশ্চিম তাবলেরচর, কিরণ পাড়া, হায়দারপাড়া, কাজির পাড়া, কৈয়ারবিল এবং উত্তর ধুরুং মিয়ারাকাটা এলাকার বেড়িবাঁধের […]

বিস্তারিত

বন্দোবস্ত বাতিল, বেজা থেকে মহেশখালীর সোনাদিয়া ফিরে পেল বন বিভাগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া এই জমি এখন ফেরত পাচ্ছে বন বিভাগ। ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-২ শাখার উপসচিব মাসুদ কামাল গত ৫ মে এ সংক্রান্ত স্মারকে স্বাক্ষর করেছেন। স্মারকে উল্লেখ করা হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মহেশখালী উপজেলার সোনাদিয়া, […]

বিস্তারিত

কুতুবদিয়া-মগনামা রুটে স্পিডবোট ভাড়া জনপ্রতি ৮০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ

কুতুবদিয়া-মগনামা রুটে স্পিডবোটের ভাড়া যাত্রী প্রতি ৮০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী এই নতুন ভাড়া কার্যকর হবে। গত ২৮শে এপ্রিল এই গেজেট প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে গত ৯ই এপ্রিল এই ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গেজেটে আরও জানানো হয়, এই নতুন নিয়মাবলী চলতি মাসের ১৫ই […]

বিস্তারিত

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসীদের হামলা

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় রোববার (৪ মে) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহর হাতে আঘাত লাগে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের […]

বিস্তারিত

সারাদেশে একদিনে বজ্রপাতে প্রাণ গেলো ১৫ জনের

অনলাইন ডেস্ক (ডিএনএন): সারাদেশে গতকাল সোমবার (২৮ এপ্রিল) বজ্রপাতের তাণ্ডব দেখা গেছে। দেশের নয়টি জেলায় এই প্রাকৃতিক দুর্যোগে ১৫ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিভিন্ন জেলা ও উপজেলার প্রাপ্ত তথ্য থেকে এই হতাহতের খবর নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এখানে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন […]

বিস্তারিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের বাম পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার রাতে মাইন বিস্ফোরণে মোহাম্মদ জুবাইর (২৫) নামের এক যুবক তার বাম পা হারিয়েছেন। ঘটনাটি ঘটে চাকঢালা বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) কাছে, সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে। আহত জুবাইর নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বা মাঠ এলাকার বাসিন্দা এবং আব্দুল হক শানের পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, জুবাইর জীবিকার তাগিদে […]

বিস্তারিত

কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে শিল্পীদের অভিনব প্রতিবাদ

কুতুবদিয়া প্রতিনিধি: বঙ্গোপসাগরের কোলে জেগে থাকা দ্বীপ কুতুবদিয়ার ভাঙা বেড়িবাঁধ যেন এখানকার মানুষের দীর্ঘশ্বাস। বছরের পর বছর ধরে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি, ফসলের ক্ষেত, এমনকি শেষ আশ্রয়স্থল কবরস্থানও – এই যেন তাদের নিত্যসঙ্গী। উন্নয়নের জোয়ার যখন সারা বাংলাদেশে সোনালী ছবি আঁকছে, তখন কুতুবদিয়া যেন সাগরের ঢেউয়ের মতোই অবহেলিত। এই নীরব কান্না আর সহ্য করতে […]

বিস্তারিত

কুতুবদিয়া-মহেশখালীর বেড়িবাঁধ সংস্কার ও কুতুবদিয়া ফেরি চালুর লক্ষ্যে সংযোগ সড়ক নির্মাণের জন্য চিঠি দিলেন এমপি হামিদ আযাদ

কুতুবদিয়া প্রতিনিধি: প্রবাল দ্বীপ কুতুবদিয়া এবং মাতারবাড়ির মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা ভয়াবহ ভাঙন ও জলোচ্ছ্বাসের কবলে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ সংস্কারের জন্য জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যথায়, দ্বীপের জনবসতি, জীবিকা এবং সরকারি মেগা প্রকল্পগুলো হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে, কুতুবদিয়া ও মগনামার মধ্যে ফেরি সার্ভিস চালুর জন্য […]

বিস্তারিত

মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে সী ট্রাকের ভাড়া নির্ধারণ, ২৫ তারিখ থেকে নিয়মিত চলাচল

কক্সবাজার প্রতিনিধি: অবশেষে নির্ধারণ করা হলো বহুল প্রতীক্ষিত মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে চলাচলকারী সী ট্রাকের ভাড়া। কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, মহেশখালী থেকে কক্সবাজার ৬নং ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। অন্যদিকে, মহেশখালী থেকে নুনিয়ারছড়া ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আগামী ২৫ তারিখ থেকে এই রুটে নিয়মিতভাবে সী ট্রাক চলাচল শুরু […]

বিস্তারিত