ঈদগাঁও উপজেলার পোকখালীতে ১৫ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ঘোমাতলী এলাকায় সাঁতার কেটে খাল পার হওয়ার সময় প্রবল স্রোতে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আব্দুল্লাহ্ তাহেরের (১৪) মরদেহ দীর্ঘ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম ঘোমাতলীর বাংলাবাজার সংলগ্ন রেড ক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রের পাশে খাল পারাপারের সময় […]

বিস্তারিত

টেকনাফে কোস্টগার্ডের সাথে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধসহ ৩ জন মাদক পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন নৌঘাট এলাকায় কোস্টগার্ডের সঙ্গে ইয়াবা পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ঘটনাস্থল থেকে একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃত ইয়াবা পাচারকারীরা হলেন – কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা […]

বিস্তারিত

বন্দোবস্ত বাতিল, বেজা থেকে মহেশখালীর সোনাদিয়া ফিরে পেল বন বিভাগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া এই জমি এখন ফেরত পাচ্ছে বন বিভাগ। ভূমি মন্ত্রণালয়ের খাসজমি-২ শাখার উপসচিব মাসুদ কামাল গত ৫ মে এ সংক্রান্ত স্মারকে স্বাক্ষর করেছেন। স্মারকে উল্লেখ করা হয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মহেশখালী উপজেলার সোনাদিয়া, […]

বিস্তারিত

চকরিয়ায় পিকআপের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব বড় ভেওলা ৪নং ওয়ার্ডের ফৌজুমিয়াজিরচর এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের পুত্র মোহাম্মদ কাইছার (৩০) এবং লক্ষ্যারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার আফজল আহমদের […]

বিস্তারিত

কুতুবদিয়ায় পিডিবির আরই সুভাষ কান্তি চৌধুরী: সরকারি চাকরিতে থেকেও আওয়ামী রাজনীতিতে সক্রিয়তার অভিযোগ

কুতুবদিয়া প্রতিনিধি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কুতুবদিয়া সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সুভাষ কান্তি চৌধুরীর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অফিসে কর্মরত থাকা অবস্থাতেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ’, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার সভাপতির পদ ধারণ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। […]

বিস্তারিত

নৌবাহিনীর অভিযানে টেকনাফে বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ

টেকনাফ প্রতিনিধি: গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফে বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার গভীর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। নৌবাহিনী সূত্রে জানা যায়, পাচারের উদ্দেশ্যে কেউড়া বনে গোপনে মজুদ রাখা বিপুল পরিমাণ চেতনা নাশক ওষুধ অভিযানে জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত সকল ওষুধ টেকনাফ থানায় […]

বিস্তারিত

উখিয়া-টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উপজেলা দুটির বিভিন্ন পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ে সংঘটিত অপহরণের ঘটনা এবং […]

বিস্তারিত

পেকুয়ায় যৌথ অভিযানে গাঁজা, চাপাতি ও মদসহ আটক ১

পেকুয়া প্রতিনিধি: পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকঘোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে নুরুল আজিম নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (৫ মে) পরিচালিত এই অভিযানে আটককৃত নুরুল আজিমের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা, দুটি চাইনিজ চাপাতি, দুই বোতল দেশীয় মদ এবং নগদ ১৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]

বিস্তারিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে ৪ কোটি টাকার ইয়াবা ও দেশীয় মদসহ ২ জন গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে কোস্টগার্ড ও র‌্যাবের পৃথক অভিযানে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ লিটার দেশীয় মদসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক জব্দ করা হয়। সোমবার (৫ মে) সকালে টেকনাফ উপজেলার হাবিরছড়া উত্তর লম্বরী ও মেরিন ড্রাইভ […]

বিস্তারিত

নাফ নদীতে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ ১জন আটক

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদীর জলসীমায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের নৌযান থেকে ধাওয়া করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেন (৪২) নামে এক যুবককে আটক করেছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রোববার (৪ মে) এই তথ্য নিশ্চিত করেছেন। আটক কামাল হোসেন মিয়ানমারের মংডু সুদাপাড়া […]

বিস্তারিত