কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ, ফেরি সার্ভিস চালু ও আজম রোডকে আধুনিকায়নের দাবিতে: দ্বীপবাসীর পক্ষে ‘দ্বীপশিখা’র স্মারকলিপি পেশ

কুতুবদিয়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবায় অস্তিত্ব সংকটে থাকা বাংলাদেশের অন্যতম প্রাচীন দ্বীপ কুতুবদিয়াকে রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টেকসই বেড়িবাঁধ, ফেরি সার্ভিস ও আজম সড়ককে আধুনিকায়নের দাবিতে পানি সম্পদ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পৃথক দুটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি পেশ করেছে ‘দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)’। স্মারকলিপিতে জানানো হয়, কুতুবদিয়ার ভূখণ্ড প্রতিবছরই ভয়াবহ […]

বিস্তারিত

তহবিল সংকটের অজুহাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতি, বিক্ষোভে উত্তাল উখিয়া

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তহবিল সংকটের অজুহাতে স্থানীয় হোস্ট কমিউনিটির শিক্ষকদের চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ শিক্ষকরা অবিলম্বে পুনর্বহালের দাবিতে রাজপথে নেমে এসেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টারগুলোতে কর্মরত প্রায় ১২০০ জনেরও বেশি স্থানীয় শিক্ষককে সম্প্রতি চাকরি থেকে অব্যাহতি দেওয়া […]

বিস্তারিত

চকরিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামী নুরুল আমিন প্রকাশ কালাইয়া (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (১ জুন) চকরিয়া থানার খুটাখালি ফুলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আমিন একই এলাকার কবির আহম্মেদের পুত্র। র‌্যাব জানায়, নুরুল আমিন একটি চাঞ্চল্যকর […]

বিস্তারিত

পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে সংস্কৃতি উপদেষ্টার অনুদানের চেক বিতরণ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত পাঁচজনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত প্রত্যেক ব্যক্তিকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত […]

বিস্তারিত

উখিয়ায় বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ আটক ২, জব্দ কার-মোটরসাইকেল

টেকনাফ প্রতিনিধি: উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে টেকনাফের এক গৃহবধূও রয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১০টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় […]

বিস্তারিত

কুতুবদিয়ার লবণবোঝাই ট্রলার ডুবি: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ৮ মাঝি-মাল্লার হদিস মেলেনি, পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

কুতুবদিয়া প্রতিনিধি: বৈরি আবহাওয়ায় কুতুবদিয়া থেকে লবণ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি ট্রলার হাতিয়ার দক্ষিণে ডুবে যাওয়ার ঘটনায় ৮ মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল, বুধবার (২৮ মে) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে গভীর উদ্বেগ ও […]

বিস্তারিত

পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে অস্ত্র উদ্ধার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র ও যুবলীগ নেতা মো. মোকাম্মেল প্রকাশ […]

বিস্তারিত

জোয়ারের পানিতে কুতুবদিয়ার লোকালয় প্লাবিত: জনদুর্ভোগ চরমে

বিশেষ প্রতিবেদন: গত ২৭ ও ২৮ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এবং অমাবস্যার জোয়ারের কারণে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। টানা দুই দিনের জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বায়ু বিদ্যুৎ এলাকা, কাহার পাড়া, পশ্চিম তাবলেরচর, কিরণ পাড়া, হায়দারপাড়া, কাজির পাড়া, কৈয়ারবিল এবং উত্তর ধুরুং মিয়ারাকাটা এলাকার বেড়িবাঁধের […]

বিস্তারিত

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ছেনুয়ারা বেগম (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।ছেনুয়ারা বেগম শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী এবং তার মায়ের নাম ছুরা খাতুন। তাদের স্থায়ী ঠিকানা টেকনাফ থানার পশ্চিম সাগর পাড়ে, মুন্ডার ডেইল এলাকায়। র‌্যাব-১৫ এর […]

বিস্তারিত

মহেশখালীতে বৈষম্য বিরোধী মিছিলে হামলার অভিযোগে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমসহ চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, কালারমারছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক লীগ নেতা ডাক্তার আহমুদুর রহমান এবং মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. সাদ্দাম হোসেন। […]

বিস্তারিত